ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

জনশূন্য রাজধানী কর্মদিবসেও করোনা আতঙ্কে:

  স্টাফ রিপোর্টারঃ করোনা ভাইরাস আতঙ্কে কর্মদিবসেও রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে নেই যানবাহন। শুধু তা-ই নয়, অলিগলিতেও নেই মানুষের শোরগোল। এ যেন রূপকথার সাজানো গল্প।

সোমবার (২৩ মার্চ) রাজধানীর ব্যস্ততম এলাকা গাবতলী, আগারগাঁও, মিরপুর, শ্যামলী, পান্থপথ, কারওয়ানবাজার, মতিঝিলসহ বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

দেখা গেছে, কর্মদিবসে রাজধানীর যে পথগুলো পাড়ি দিতে যানজটে দীর্ঘ সময় লাগত এখন সেখানে কোনো যানজট নেই। আতঙ্কের কারণে গণপরিবহনেও যাত্রী কমেছে।

বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত মো. সাইফুল ইসলাম জানান, মিরপুর থেকে মতিঝিলে যেতে গণপরিবহনে সময় লাগত দেড় থেকে দুই ঘণ্টা। সেখানে আজ সময় লেগেছে ৩৫ মিনিট। অবিশ্বাস্য মনে হচ্ছে।

তিনি বলেন, নিজস্ব পরিবহন নেই তাই জীবনের ঝুঁকি নিয়েই গণপরিবহনেই অফিস করতে হচ্ছে। তবে সড়কে যানজট কম থাকায় অল্পসময়ের মধ্যেই অফিস থেকে বাসায় আসা-যাওয়া করা যাচ্ছে।

শেওড়াপাড়ার ফুটপাতের ব্যবসায়ী জয়নাল জানান, দোকান সাজিয়ে বসে থাকলেও ক্রেতার দেখা মিলছে না। সারাদিন বেচা-কেনায় দিনের খরচ উঠছে না। এভাবে চললে আমাদের না খেয়ে মরতে হবে।

তিনি বলেন, সড়কে মানুষ নেই। সকাল থেকে দুপুর পেরিয়ে যাচ্ছে এখন পর্যন্ত দোকানে বনি হয়নি। অথচ অন্য সময় এ সময় পর্যন্ত দুই থেকে তিন হাজার টাকা বিক্রি হতো।

ঈদের ছুটির মতো ফাঁকা রাজধানীজুড়ে এখন করোনা ভাইরাস আতঙ্ক। আতঙ্কের কারণে মানুষ অনেকটাই গৃহবন্দি হয়ে পড়েছেন। গণপরিবহনে জনসমাগম এড়াতে রিকশায় করে গন্তব্যস্থলে যাচ্ছেন অনেকে।

অন্যদিকে ২৫ মার্চ থেকে শপিং মল ও মার্কেটগুলো বন্ধ হয়ে গেলে রাজধানী আরও ফাঁকা হয়ে যাবে। চিরচেনা ঢাকা অচেনা রূপে পরিণত হবে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

জনশূন্য রাজধানী কর্মদিবসেও করোনা আতঙ্কে:

আপডেট সময় ০৫:০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০