ঢাকা ১২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo জয়পুরহাটে ট্রেন চলাচল বন্ধ Logo রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান বললেন ‘রায় কার্যকর করেছি’ Logo ৩ জেলার ডিসি ও রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার, প্রজ্ঞাপনে যা জানালো Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল

৫ বছর পর দেশে এসেছেন শাবানা

প্রায় ২৫ বছর ধরে অভিনয় থেকে দূরে সরে গিয়ে মার্কিন মুলুকে পাড়ি জমিয়েছেন দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী শাবানা। স্বামী, সন্তান, নাতি-নাতনি নিয়ে নিউ জার্সিতে স্থায়ীভাবে বসবাস করছেন নন্দিত এই তারকা। এর আগে মাঝে মধ্যে বাংলাদেশে এলেও গত ৫ বছরে আসা হয়নি তার।

৫ বছর পর আবারও দেশে এসেছেন তিনি। উঠেছেন রাজধানীর বারিধারা ডিওএইচএসের বাড়িতে। শাবানার না থাকলে এই বাড়ি খালিই থাকে। তবে দেশে এসে আগের মতোই অন্তরালে রয়েছেন ঢালিউডের তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী।

এর আগে সর্বশেষ ২০২০ সালের জানুয়ারিতে দেশে এসেছিলেন তিনি। তখন জানিয়েছিলেন, সুযোগ হলে আবারও কিছু সিনেমায় কাজ করতে চান। তার স্বামী ওয়াহিদ সাদিকও জানিয়েছিলেন, অনুকূল পরিবেশ পেলে চলচ্চিত্র প্রযোজনা করবেন। তবে সে যাত্রায় তারা ব্যর্থ মনোরথেই যুক্তরাষ্ট্রে ফিরে যান। তার আগে ২০১৭ সালেও দেশে এসেছিলেন শাবানা দম্পতি।

ষাটের দশকের শুরুতে এহতেশাম পরিচালিত ‘নতুন সুর’ ছবিতে শিশুশিল্পী হিসেবে শাবানার চলচ্চিত্রে অভিষেক। পাঁচ বছর পর নায়িকা হিসেবে তাঁকে পাওয়া যায় ‘চকোরী’ ছবিতে, যেখানে তার বিপরীতে ছিলেন নাদিম। সেখান থেকেই শুরু হয় ঢাকাই সিনেমার এক সোনালি অধ্যায়।

অভিনয় জীবনের তুঙ্গে থাকা অবস্থায় হঠাৎই দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। প্রায় ২৫ বছর ধরে স্বামী, সন্তান ও নাতি-নাতনিকে নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে স্থায়ীভাবে বসবাস করছেন। দেশে আসেন বিরলভাবে। এবারের মতো পাঁচ বছর পর তাঁর এই প্রত্যাবর্তন আবারও ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস

জয়পুরহাটে ট্রেন চলাচল বন্ধ

৫ বছর পর দেশে এসেছেন শাবানা

আপডেট সময় ০৪:২৯:২৮ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫