ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাড়ির সামনে জমে থাকা পানিতে বৈদ্যুতিক পাম্প থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় শেহারচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার আমির হোসেনের স্ত্রী রোকসানা (৫০) ও মেয়ে লামিয়া (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মাঠপাম্প দিয়ে পানি সেচতে গিয়ে প্রথমে রোকসানা বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে মেয়ে লামিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে মা-মেয়েকে উদ্ধার করে দ্রুত খানপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের লাশ বর্তমানে খানপুর হাসপাতালেই রয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

আপডেট সময় ০১:০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫