ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo জয়পুরহাটে ট্রেন চলাচল বন্ধ Logo রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান বললেন ‘রায় কার্যকর করেছি’ Logo ৩ জেলার ডিসি ও রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার, প্রজ্ঞাপনে যা জানালো Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল

৬ মিনিটে ৬ কোটি নিলেন তামান্না ভাটিয়া

ব্যক্তিগত জীবনে প্রেমিক বিজয় ভার্মার সঙ্গে বিচ্ছেদের সুর বাজলেও পেশাগত জীবনে উল্কার গতিতে ছুটছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। ২০২৫ সালে ‘স্ত্রী ২’ সিনেমায় ‘আজ কি রাত’ গানে ঝড় তোলার পর এবার পারিশ্রমিকের অংক দিয়ে সবার চোখ কপালে তুলেছেন এই দক্ষিণী সুন্দরী।

বর্ষবরণের রাতে গোয়ায় মাত্র ৬ মিনিট পারফর্ম করে তিনি পকেটে পুরেছেন ৬ কোটি রুপি!

বলিউড অন্দরমহলের খবর অনুযায়ী, গোয়ার বাগা বিচে আয়োজিত নিউ ইয়ারের এক জমকালো কনসার্টে অংশ নিয়েছিলেন তামান্না। সেখানে তার পারফরম্যান্সের স্থায়িত্ব ছিল মাত্র ৬ মিনিট। সূত্র দাবি করছে, এই স্বল্প সময়ের উপস্থিতির জন্যই তিনি ৬ কোটি রুপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি টাকারও বেশি পারিশ্রমিক নিয়েছেন। অর্থাৎ, মঞ্চে প্রতি মিনিটের জন্য তিনি আয় করেছেন ১ কোটি রুপি।

সাধারণত বলিউডের প্রথম সারির নায়িকারা একটি পূর্ণাঙ্গ সিনেমায় অভিনয় করে ৫ থেকে ৬ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। সেখানে মাত্র কয়েক মিনিটের নাচের জন্য তামান্নার এই আকাশছোঁয়া দর হাঁকানো নিয়ে বিনোদন দুনিয়ায় তুমুল শোরগোল পড়ে গেছে।

বিশ্লেষকদের মতে, ‘আজ কি রাত’ আইটেম গানটির তুমুল জনপ্রিয়তাই তামান্নার ব্র্যান্ড ভ্যালু বাড়িয়ে দিয়েছে। দর্শক চাহিদার কথা মাথায় রেখেই আয়োজকরা এই বিপুল অর্থ গুনতে বাধ্য হয়েছেন। ২০২৬ সালেও তামান্নার হাতে রয়েছে একাধিক বড় বাজেটের সিনেমা, যেখানে তাকে কেবল আইটেম গার্ল নয়, বরং কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে।

জনপ্রিয়তা আর পারিশ্রমিকের এই অসম দৌড়ে তামান্না এখন প্রযোজক ও আয়োজকদের জন্য ‘দামি’ তারকা হয়ে উঠলেও ভক্তদের কাছে তার আবেদন যে একটুও কমেনি, গোয়ার কনসার্টে উপচে পড়া ভিড়ই তার প্রমাণ।

ট্যাগস

জয়পুরহাটে ট্রেন চলাচল বন্ধ

৬ মিনিটে ৬ কোটি নিলেন তামান্না ভাটিয়া

আপডেট সময় ১২:৫১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬