ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

নির্বাচন উপলক্ষ্যে ৮ ফেব্রুয়ারি থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা সাত দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (৭ জানুয়ারি) এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পরিপত্রে বলা হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্ধারিত সময় অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। সে অনুযায়ী ৮ ফেব্রুয়ারি থেকে বাহিনীগুলো মাঠে নামবে এবং ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবে।

পরিপত্র অনুযায়ী, মেট্রোপলিটন এলাকার বাইরে প্রতিটি সাধারণ ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন ১৫ থেকে ১৬ জন। গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে থাকবেন ১৭ থেকে ১৮ জন।

অন্যদিকে মেট্রোপলিটন এলাকায় প্রতি সাধারণ ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন ১৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে এই সংখ্যা হবে ১৭ জন।

এ ছাড়া জনদুর্গম ও বিশেষ এলাকায় সাধারণ ভোটকেন্দ্রে ১৬ থেকে ১৭ জন এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ১৭ থেকে ১৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

নির্বাচন উপলক্ষ্যে ৮ ফেব্রুয়ারি থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

আপডেট সময় ০৫:১১:১৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬