ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

খালেদা জিয়ার কবরে জাইমা রহমানসহ পরিবারের সদস্যদের শ্রদ্ধা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় তারা রাজধানীর জিয়া উদ্যানে খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান।

এসময় জাইমা রহমানের সঙ্গে খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানও উপস্থিত ছিলেন। এছাড়া পরিবারের অন্যান্য সদস্যরাও সঙ্গে ছিলেন।

খালেদা জিয়ার কবরের পাশাপাশি সেখানে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতও করেন তারা।

এদিকে মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে সাধারণ মানুষের ঢল নেমেছে। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ফজরের নামাজের পর থেকেই মানুষ কবর জিয়ারতে ছুটে আসছে। পুরুষদের পাশাপাশি নারী ও শিশুর উপস্থিতিও চোখে পড়ছে।শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে গিয়ে দেখা যায় শত শত মানুষের ভিড়। গত দুদিন ধরে এখানেই শায়িত রয়েছেন মরহুমা খালেদা জিয়া। শীত উপেক্ষা করে পরিবার-পরিজন নিয়ে মানুষ তার কবর জিয়ারত করছেন, সূরা পাঠ ও দোয়া দুরুদের মাধ্যমে মহান আল্লাহর কাছে তার মাগফিরাত কামনা করছেন। দেশ ও জাতির জন্য তার অবদান স্মরণ করে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

খালেদা জিয়ার কবরে জাইমা রহমানসহ পরিবারের সদস্যদের শ্রদ্ধা

আপডেট সময় ১২:০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬