ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

এবারের নির্বাচন লাইনচ্যুত ট্রেনকে লাইনে তোলার মতো: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, এবারের নির্বাচন হবে দেশের নির্বাচনি ব্যবস্থার “লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে তোলার মতো।

বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে এনজিও ব্যুরো কার্যালয়ে ৮১টি সংস্থার মিলে গঠিত ‘এলায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (এএফইডি)’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

ইসি সানাউল্লাহ দেশের নির্বাচনি সংস্কার ও কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, “২০২৬ সালের নির্বাচনকে যদি রূপকভাবে বলি, এটা অনেকটা লাইনচ্যুত ট্রেনকে আবার লাইনে ফিরিয়ে চালু করার মতো। ন্যূনতম মেরামত ও কিছু যন্ত্রাংশ বদলে অন্তত ট্রেনটিকে পুনরায় গতি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যদি আমরা এটা করতে পারি, এটাকেই আমরা বড় সাফল্য হিসেবে গণ্য করব।”

তিনি আরও বলেন, “পর্যবেক্ষকরা ইসির তৃতীয় নয়ন। আমরা চাই, তাদের পর্যবেক্ষণ মানসম্মত হোক এবং মৌলিক বিষয়াবলীতে কোনো ব্যত্যয় না হয়। সকল নীতিমালার মধ্যে থেকে যথাসম্ভব সহযোগিতা করা হবে।”

ইসি সানাউল্লাহ নিশ্চিত করেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ক্ষেত্রে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ওয়াচের চেয়ারপারসন তালেয়া রহমান, খান ফাউন্ডেশনের কো-চেয়ার রোকসানা খন্দকারসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এবারের নির্বাচন লাইনচ্যুত ট্রেনকে লাইনে তোলার মতো: ইসি সানাউল্লাহ

আপডেট সময় ০৪:৪৩:০০ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬