ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পত্নীতলায় ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ বিএনপি

পত্নীতলায় ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ বিএনপি।নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন করে ঐক্যের বার্তা দেখা গেছে।

দলীয় অভ্যন্তরীণ কোন্দল সব ভেদাভেদ ভুলে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষকে জয়ী করতে সবাই একত্রিত হওয়ার অঙ্গীকার করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

গত শুক্রবার বিকালে উপজেলার বাকরইল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের বিভিন্ন গ্রুপের নেতাকর্মীরা একত্রে অংশগ্রহণ করেন।

নেতারা বলেন;দল ও দেশের স্বার্থে এখন ঐক্যের কোনো বিকল্প নেই। তারা জানান, অতীতের সব ভুল বোঝাবুঝি পেছনে ফেলে সাধারণ মানুষের ভোট ও সমর্থন আদায়ের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

সভায় বক্তারা আরও বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি সবসময় মানুষের পাশে ছিল এবং আগামীতেও থাকবে।

পত্নীতলার সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও সংগঠিতভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তারা। স্থানীয় নেতাকর্মীদের এই ঐক্যবদ্ধ উদ্যোগে বিএনপির সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এদিকে স্থানীয় সাধারণ মানুষের মাঝেও বিএনপির এই ঐক্যবদ্ধ অবস্থান ইতিবাচক সাড়া ফেলেছে।নেতাকর্মীরা আশা প্রকাশ করেন এই ঐক্য ও সংগঠনের শক্তিতেই পত্নীতলায় ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। দলীয় কর্মসূচি বাস্তবায়নে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান জোহা জেলা মহিলা দলের সভানেত্রী সামিনা পারভিন পলি,উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও রমজান আলী সরদার,যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিচাড`, নজিপুর পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন,বিএনপি নেতা আঃ সালাম,মিজানুর রহমান,এম আর মোস্তফা,বেলাল হোসেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা,পৌর মহিলা দলের সভানেত্রী মাহফুজা খাতুন,ছাত্রদল নেতা রাকিবুল হাসান প্রমুখ।

সামসুজ্জোহা খান জোহা বলেন,”আমাদের মধ্যে অনেক নেতা আছেন যারা এমপি হওয়ার যোগ্যতা রাখে কিন্তু নমিনেশন একটাই সবাইকে তো দিতে পারবে না তাদের পক্ষ থেকে আমাকে দিয়েছে তাই আমি পেয়েছি কিন্তু আমি পাইনি আমরা সবাই পেয়েছি, আমাদের মধ্যে কোন বিভক্তি নাই, আমি আপনাদের অনুরোধ জানাবো এটা নাজিবুল্লাহ গ্রপ,এটা সাফি গ্রুপ,জোহা গ্রুপ এসব বাদ, আজ থেকে আমরা সবাই বিএনপি, সবাই মিলে নির্বাচন পরিচালনা কমিটি করবেন ওরা তো নাজিবুল্লাহ গ্রুপ ওদের নেওয়া যাবেনা এরকম যারা করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে,আজ থেকে আমরা সকল ভেদাভেদ ভুলে এক হলাম ।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পত্নীতলায় ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ বিএনপি

আপডেট সময় ০২:০৫:১০ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬