ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

ক্রিকেটকে বিদায় বললেন শফিউল

সবশেষ গেল ৬ বছর ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন শফিউল ইসলাম। ইনজুরি আর বয়সও ছিল একটা বিষয়। তবে ঘরোয়া লিগগুলোতে নিয়মিত খেলে যাচ্ছিলেন এই পেসার। আজ (সোমবার) সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন শফিউল।

দেশের একটি গণমাধ্যমকে তিনি নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে খেলা ছাড়লেও খেলার সঙ্গে যুক্ত থাকবেন কিনা সেটা এখনো নিশ্চিত করে বলতে পারেননি শফিউল। যদিও নিশ্চিত করেছেন ভালো সুযোগ থাকলে অবশ্যই যুক্ত থাকবেন ক্রিকেটের সঙ্গে।

পরে ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিতে যাচ্ছি। আমি শফিউল ইসলাম, আজ থেকে সকল ধরনের প্রফেশনাল ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে জড়ানো আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয় ছিল।’

২০০৭ সালের মার্চে লিস্ট এ ম্যাচ দিয়ে ক্রিকেট ক্যারিয়ার শুরু শফিউলের। শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে। ৩৬ বছর বয়সী পেসার সব মিলিয়ে ৯১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, উইকেট ১০৭টি।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

ক্রিকেটকে বিদায় বললেন শফিউল

আপডেট সময় ০১:০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬