ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

নাটোরে ট্রলিচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ২ যুবক নিহত

নাটোরের গুরুদাসপুরে ট্রলিচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (৩ জানুয়ারি) উপজেলার নাজিরপুর আঞ্চলিক সড়কের জোলারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আফছার আলী ও হায়দার আলী। তাদের বাড়ি গুরুদাসপুর উপজেলার বীরবাজার গ্রামে বলে জানায় পুলিশ।

এলাকাবাসী জানান, সকালে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর আঞ্চলিক সড়কের জোলারকান্দি এলাকায় ইটবাহী পাওয়ার ট্রলিচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই আফছার আলী নামে একজন নিহত হন। এ সময় আহত পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পথে হায়দার আলী নামে আরও একজনের মৃত্যু হয়।গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইটবাহী পাওয়ার ট্রলিটি আটকের চেষ্টা চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

নাটোরে ট্রলিচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ২ যুবক নিহত

আপডেট সময় ০৫:২২:৪২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬