ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

হীরায় মোড়ানো গাড়ি, ছুঁলেই জরিমানা লাখ টাকা

ফিচার ডেক্স : এক ঝলক দেখলেই আপনি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন ঝলমলে হীরাখচিত গাড়ির দিকে। এমন একটি গাড়ি যার সবটুকুই হীরায় মোড়ানো।সে এক অপরূপ সৌন্দর্য! গাড়ির উপরে সামান্য আলো পড়লেই যেন ঝলমলিয়ে উঠছে। এমন গাড়ি দেখলে চোখ ধাঁধিয়ে যাবে।

তবে ভুল করেও ছুঁয়ে দেখতে যাবেন না। তাহলেই গুনতে হবে জরিমানা। তাও আবার এক বা দুই টাকা নয় এক লাখ টাকা নগদ দিতে হবে। নিশ্চয়ই এতোক্ষণে টের পেয়েছেন, এমন গাড়ি ব্যবহার করার সামর্থ্য শুধু ধনকুবেরদেরই আছে।

ঠিক তেমনই সৌদি আরবের যুবরাজ আল-ওয়ালিদ বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত। তিনি একজন ব্যবসায়ী ও বিনিয়োগকারীও।শুধু সৌদিতেই ৩টি প্রাসাদ আছে তার। তবে তিনি মধ্য রিয়াদের প্রাসাদেই দিন যাপন করেন বেশি। জানা যায়, ওই প্রাসাদে অন্তত ৩১৭টি ঘর আছে।

বিশালাকার প্রাসাদটি তৈরিতে তার খরচ হয় ১৩ কোটি ডলার। বিভিন্ন দেশ ভ্রমণে যুবরাজ ব্যক্তিগত বিমানেই যাতায়াত করেন।আকাশপথে ভ্রমণের জন্য তার যেমন ব্যক্তিগত বিমান আছে ঠিক তেমনই জলপথের জন্যও আছে একটি বিশাল প্রমোদতরী।

যার মূল্য ৫০ কোটি ডলার। এছাড়াও তার সংগ্রহে আছে অন্তত ২০০টি বহুমূল্যের গাড়ি। যার মধ্যে আছে রোলস রয়েস, ল্যাম্বরগিনি, ফেরারি’র মতো দামি গাড়ি।
তার শত শত গাড়ির তালিকায় আরও আছে ডায়মন্ড কার বা হীরাখচিত গাড়ি। জানা যায়, ওই গাড়ি কেউ ভুলে ছুঁয়ে ফেললেও জরিমানা বাবদ গুনতে হয় লাখ টাকা!

গাড়িটি মার্সিডিজ বেঞ্জ। তবে গাড়ির আগাগোড়া হীরার মতো কেলাস দিয়ে মোড়ানো। অন্তত ৩ লাখ কেলাস বসানো আছে গাড়িতে। দু’সপ্তাহ ধরে মোট ১৩ জন বিশেষজ্ঞ গাড়িটি হীরা দিয়ে সাজান।

মার্সিডিজ এসএল৬০০ মডেলের এই গাড়ির দাম ৪৮ লাখ ডলার। যা বাংলাদেশি টাকায় ৪১ কোটি ১৮ লাখ টাকা। ২০০৭ সালে দুবাইয়ের একটি প্রদর্শনীতে মার্সিডিজের ৫০ তম জন্মদিন উপলক্ষে গাড়িটি দেখানো হয়েছিল।

তারপরই সেটি কিনে নেন যুবরাজ। পুরোটাই হীরায় মোড়ানো থাকায় আলো পড়লেই ঝলমলিয়ে ওঠে গাড়িটি।

সূত্র: ইনসাইডার

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

হীরায় মোড়ানো গাড়ি, ছুঁলেই জরিমানা লাখ টাকা

আপডেট সময় ০৪:৪৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১