ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

একাদশে ভর্তি শুরু আজ,চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত

একাদশ শ্রেণিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হচ্ছে আজ। ওয়েবসাইটে ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে। কলেজগুলো আবেদনের পোর্টালে লগইন করে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ডাউনলোড করতে পারবে। এর আগে সর্বশেষ শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে শেষ ধাপের মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করে ভর্তির কেন্দ্রীয় কমিটি।

রোববার (৭ সেপ্টেম্বর) থেকে নির্বাচিত শিক্ষার্থীরা স্ব স্ব কলেজে গিয়ে ফি জমা দিয়ে চূড়ান্ত ভর্তি হতে পারবেন। এ প্রক্রিয়া চলবে আগামী রোববার (১৪ সেপ্টেম্বর) পর্যন্ত। সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে একাদশ শ্রেণিতে নবাগতদের ক্লাস শুরু হবে।

একাদশে ভর্তির ওয়েবসাইটে পৃথক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। ওয়েবসাইটে লগইন করে এ ফলাফল দেখা যাবে। সর্বশেষ বার্তায় বলা হয়েছে, কলেজসমূহ এখন আবেদনের পোর্টালে লগইন করে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ডাউনলোড করতে পারবে। লগইন করে বামদিকের মেন্যুতে ‘Download Reports’ এ ক্লিক করুন।

ওয়েবসাইটে জানানো হয়েছে, ভর্তির জন্য নির্বাচন ও মাইগ্রশন ফলাফলের পিডিএফ এখন এ পোর্টালে লগইন করে ডাউনলোড করতে পারবেন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল দেখতে ভর্তির পোর্টালে লগইন করতে হবে।

অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে তৃতীয় পর্যায়ে নির্বাচন নিশ্চায়নের শেষ সময় ছিল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর)। তৃতীয় ধাপের আবেদনের ফলাফল প্রকাশ করা হয় গত বুধবার (৩ সেপ্টেম্বর)। এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) রাতে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

একাদশে ভর্তি শুরু আজ,চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত

আপডেট সময় ১১:৩৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫