ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কিশোরগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজির সংঘর্ষ একই পরিবারের দুইজন সহ ৩ জন নিহত Logo লোডশেডিংয়ের প্রতিবাদে নরসিংদীতে বিদ্যুৎ অফিস ঘেরাও Logo নওগাঁয় ফেসবুকে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে মামলা Logo নওগাঁয় আইইএলসি ‘ইংলিশ ডিবেট কম্পিটিশন অনুষ্ঠিত   Logo নেপালে নিহত বেড়ে ৬১৬, এখনো নিখোঁজ ১৯২৪ Logo নওগাঁর মহাদেবপুরে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা Logo বন্যা ও ভুমিধ্বস নেপালে মৃত্যু বেড়ে ১৬২ Logo নওগাঁর পত্নীতলায় বাজার গতিশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo নওগাঁয় খাদ্য গুদামে ঘুষ কান্ড, কর্মকর্তা সহ ৪ জন কে বদলীর আদেশ Logo নিরাপত্তা, অধিকার ও নাগরিকত্ব নিশ্চিত করেই প্রত্যাবাসন চান রোহিঙ্গারা

পরীমণিসহ অন্যদের ১৫ মামলার তদন্ত শেষ পর্যায়ে

বিনোদন  ডেক্স : চিত্রনায়িকা পরীমণি, আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরসহ বিভিন্নজনের নামে থাকা ১৫টি মামলার তদন্তকাজ শেষ পর্যায়ে বলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে।

মামলাসংশ্লিষ্ট রাসায়নিক ও ফরেনসিক প্রতিবেদন পাওয়া সাপেক্ষে এক থেকে দেড় মাসের মধ্যেই আদালতে প্রতিবেদন জমা দেওয়া শুরু হবে।

মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিআইডির প্রধান মাহবুবুর রহমান জানান, আসামিদের অপরাধলব্ধ আয় আছে কি না, সেটিও যাচাই–বাছাই করছে সিআইডি। বেশ কয়েকজন আসামির আর্থিক হিসাব জানার জন্য বাংলাদেশ ব্যাংক বরাবর চিঠি দেওয়া হয়েছে।

চিত্রনায়িকা পরীমণিকে তিন দফা রিমান্ডে নেওয়ার আবেদন প্রসঙ্গে সিআইডির প্রধান বলেন, মামলার তদন্তের স্বার্থেই পরীমণিকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।
পরীমণির দেওয়া তথ্যে বেশ কিছু অসংগতি পাওয়া গিয়েছিল। এসব তথ্য যাচাই–বাছাইয়ের জন্য পুনরায় পরীমণিকে রিমান্ডে নিতে আবেদন করা হয়।
ট্যাগস

সর্বাধিক পঠিত

কিশোরগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজির সংঘর্ষ একই পরিবারের দুইজন সহ ৩ জন নিহত

পরীমণিসহ অন্যদের ১৫ মামলার তদন্ত শেষ পর্যায়ে

আপডেট সময় ০৫:৩৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১