ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর পত্নীতলায় বাজার গতিশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁর পত্নীতলায় ‘থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)’ প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে নির্দিষ্ট সাব-সেক্টরভুক্ত পণ্যের উৎপাদন, বাজার গতিশীলতা ও লিংকেজ বিল্ডিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  নজিরপুরের মুগ্ধ কমিউনিটি সেন্টারে এই কর্মশালার আয়োজন করা হয়। ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে এবং হেকস/ইপার-এর সহযোগিতায় উক্ত কর্মশালাটি বাস্তবায়িত হয়।

প্রকল্প কর্মকর্তা, খ্রিস্টিনা বেসরা এর উপস্থাপনায় কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন ভুপেশ রায়, পার্টনারশিপ ম্যানেজার এন্ড সিনিয়র অ্যাডভাইজার-লাইভলীহুড,হেকস/ইপার। প্রসেনজীত দাস, টেকনিক্যাল অফিসার – কৃষি, হেকস/ইপার, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশেনের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামীম আক্তার মামুন, উপ-ব্যবস্থাপক, বিসিক, নওগাঁ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: ওয়াজেদ কুরুনী, প্রমোশন কর্মকর্তা, বিসিক, নওগাঁ, খোন্দকার মাক্বামাম মাহমুদা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ধামইরহাট, ফিরোজ আল মামুন, উপজেলা সমাজসেবা অফিসার, পত্নীতলা, মো: আল মাসুদ রানা, উপজেলা সমাজসেবা অফিসার, মান্দা, মো: দেলোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার, সাপাহার, এছাড়াও উপস্থিত ছিলেন রুকুনুল ইসলাম, সিনিয়র পার্টনারশিপ কোঅর্ডিনেটর, হেকস/ইপার, মদন দাস, ফোকাল-থ্রাইভ প্রকল্প, ডাসকো, প্রকল্প সমন্বয়ক, থ্রাইভ প্রকল্প, টেকনিক্যাল অফিসার- কৃষি, সাব সেক্টর ভুক্ত পণ্যের উৎপাদনকারী ও ব্যবসায়ীগণ এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,   এমন সুন্দর আয়োজন করার জন্য বিসিক ক্ষুদ্র ও কুটির শিল্প নিয়ে কাজ করে, এখানেও তৃনমূল পর্যায়ের উদ্যোগক্তাগন উপস্থিত রয়েছেন। আপনারা যারা ছোট ছোট উদ্যোগ নিয়ে কাজ করেন তাদেরও দেশের অর্থনীতিতে অনেক অবদান রয়েছে। যোগাযোগ দক্ষতা থাকলে সহজেই পন্য ন্যায্য মূল্যে বিক্রি করা সম্ভব। বিসিক তৃণমূল পর্যায়ের উদ্যোগক্তাদের নিয়ে কাজ করে, তাদের প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে বড় উদ্যোগক্তা হওয়া যায় তা শেখানো হয়, কিভাবে বাজারজাত করবে তাও শেখানো হয়, পাশাপাশি ক্রেতা ও বিক্রেতার মধ্যে সংযোগ স্থাপন করে দেয়। কর্মশালায় অংশগ্রহণকারীগন সাব সেক্টর ভুক্ত পণ্য উৎপাদনের জন্য প্রশিক্ষণের চাহিদা তুলে ধরলে, বিসিক কর্মকর্তা তাৎক্ষণিক ভাবে প্রশিক্ষণের আশ্বাস প্রদান করেন।

কর্মশালায় থ্রাইভ প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং নির্দিষ্ট সাব-সেক্টরভুক্ত পণ্যের উৎপাদন বৃদ্ধি ও বাজারে এর গতিশীলতা আনতে সংশ্লিষ্টদের মধ্যে কার্যকর লিংক তৈরীর ওপর গুরুত্ব আরোপ করা হয়।

ট্যাগস

নওগাঁর পত্নীতলায় বাজার গতিশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:১৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬