নওগাঁর মহাদেবপুরে শক্রতা করে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩০ লাখ টাকার মাছ মেরে ফেলে দুর্বৃত্তরা। পুকুর চাষী মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান সাকিল তরফদার জানান, সকালে যখন পুকুর গিয়ে দেখি মরামাছ ভেসে উঠছে। চেরাগপুর ইউনিয়নের শাল গ্রামে প্রায় ২০ বিঘা পরিমান পুকুরে মাছ চাষ করেছিলেন চেয়ারম্যান সাকিল তরফদার। ধারনা করা হচ্ছে রাতে বিষ প্রয়োগ করা হয়। পুকুরে ছিল পাঙ্গাস রুই কাতল সহ দেশয়ি মাছ। চলতি সপ্তাহে এসব মাছ বিক্রির জন্য বেপারীদের সাথে চুক্তি হয়।
সোমবার ভোর সকালে যখন সূর্য উঠছিল, তখন পুকুরের পানিতে দেখা যায় এক হৃদয়বিদারক দৃশ্য। যে পানিতে কাল রূপালী মাছের লাফঝাঁপ আর বেঁচে থাকার আশা ছিল, সেখানে শুধুই নিচ্ছক ভেসে থাকা সাদা মরা মাছের দীর্ঘ সারি। সুবিশাল রুই, কাতলা আর নানা জাতের মাছগুলো বিষের যন্ত্রণায় ছটফট করে মরে ভেসে উঠেছে তীরজুড়ে।
অশ্রুসজল ও ক্ষুব্ধ কণ্ঠে ইউপি চেয়ারম্যান শাকিল তরফদার বলেন, “এ কেমন শত্রুতানিষ্ঠুরতা? মানুষের সাথে শত্রুতা থাকতে পারে, কিন্তু বোবা প্রাণীগুলোর সাথে এ কেমন শত্রুতা!
শত্রুতাবশত পূর্বপরিকল্পিতভাবে আমার বুক খালি করতে রাতের আঁধারে বিষ ঢালা হয়েছে। প্রায় ৫০০ মণ মাছ হারিয়ে আমার আজ ৩০ লাখ টাকার ওপর ক্ষতি হয়ে গেল। আমি তো শুধু অর্থ হারাইনি, হারিয়েছি রাতের পর রাত জেগে গড়া স্বপ্ন। আমি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ভিক্ষা চাই না, বিচার চাই—যে বা যারা এই নৃশংসতা চালিয়েছে, তাদের যেন কঠোরতম শাস্তি দেওয়া হয়।”
খবর পেয়ে পুকুরপাড়ে জড়ো হওয়া গ্রামবাসীদের চোখেও মুখে তীব্র ক্ষোভ। স্থানীয়রা এক বাক্যে দাবি তুলছেন—এই ঘৃণ্য অপরাধের পেছনের হাতগুলোকে টেনে বের করে দ্রুত আইনের আওতায় আনার ।
স্টাফ রিপোর্টার নওগাঁ: 










