ঢাকা ১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

ভিড়ের মধ্যে আটকে হেনস্তার শিকার অমিতাভ বচ্চন

ভারতের গুজরাটের সুরাটে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ভক্তদের উপচে পড়া ভিড়ে বিড়ম্বনা ও হেনস্তার শিকার হয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। গত শুক্রবার একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৩ বছর বয়সী এই অভিনেতা। সেখানে প্রবেশের সময় শত শত মানুষ তাকে একনজর দেখার জন্য ঘিরে ধরেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভিড়ের চাপে অমিতাভ বচ্চন সামনের দিকে এগোতে পারছিলেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তারক্ষীদের বেশ হিমশিম খেতে হয়। তবে এতো ভিড় ও বিশৃঙ্খলার মধ্যেও অভিনেতাকে শান্ত থাকতে দেখা গেছে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা আয়োজকদের অব্যবস্থাপনা নিয়ে সমালোচনা করছেন। অমিতাভ বচ্চনের অনুরাগীরা তার বয়স ও নিরাপত্তার কথা বিবেচনা করে উদ্বেগ প্রকাশ করেছেন।

ভারতে জনপ্রিয় তারকাদের জনসম্মুখে এমন বিড়ম্বনায় পড়ার ঘটনা ইদানিং বাড়ছে। এর আগে অভিনেত্রী নিধি আগারওয়াল, সামান্থা রুথ প্রভু এবং অভিনেতা থালাপতি বিজয়ও একই ধরনের পরিস্থিতির শিকার হয়েছিলেন।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

ভিড়ের মধ্যে আটকে হেনস্তার শিকার অমিতাভ বচ্চন

আপডেট সময় ০২:২১:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬