ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় খাদ্য গুদামে ঘুষ কান্ড, কর্মকর্তা সহ ৪ জন কে বদলীর আদেশ

নওগাঁর পত্নীতলা খাদ্য গুদামে ঘুষ লেনদেনের খবর সময় সংবাদ সহ বিভিন্ন গন মাধ্যমে প্রচারের পর গুদামের অভিযুক্ত কর্মকর্তা গোলাম মোস্তফা সহ ৪ জন কে বদলীর আদেশ দিয়েছে খাদ্য অধিদপ্তর।
মঙ্গলবার সকালে জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার এ তথ্য নিশ্চিত করেন।

আদেশে পত্নীতলা খাদ্য গুদাম কর্মকর্তা গোলাম মোস্তফা কে জামাল পুরের সরিষা বাড়ী খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, সহকারী উপখাদ্য পরিদর্শক নাজমুল ইসলাম কে ফরিদপুরের নগরকান্দা এলএসডি গুদামে, নিরাপত্তা প্রহরী রুহুল আমীন কে রাঙ্গামাটি খাদ্য গুদামে, এবং স্প্রেম্যান রফিকুল ইসলাম কে সাভারের মধইল খাদ্য গুদামে সাজা বদলী হিসাবে আদেশ দেওয়া হয়।

নওগাঁর পত্নীতলা খাদ্য গুদামে স্থানীয় সাংবাদিক মাহমুদুন্নবী কে ৫ লাখ টাকা লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।এসব নিয়ে সময় সংবাদ সহ বেশ কিছু গন মাধ্যম সচিত্র প্রতিবেদন প্রচার করে । এতে খাদ্য বিভাগে টনক নড়ে।
খাদ্য বিভাগ ৪ সদস্যর একটি তদন্ত টিম গঠন করে তদন্ত চালায়। তদন্তে প্রাথমিক অসংগতি পরিলক্ষিত হয়েছে জানিয়ে তদন্ত কর্মকর্তা পত্নীতলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমিনুল ইসলাম জানান তদন্ত চলমান রয়েছে। তিনি আরো জানান, চলতি সপ্তাহে চুরান্ত প্রতিবেদন উর্ধ্বতন দফতরে প্রদান করা হবে।
প্রাথমিক তদন্তের আলোকে পত্নীতলা খাদ্য গুদামে কর্মকর্তা ৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয় খাদ্য মন্ত্রনালয়। জানিয়েছে সংশ্লিষ্ট দফতর।
ট্যাগস

আপডেট সময় ০৪:০০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬