ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

এক চার্জেই ২ সপ্তাহ চলবে নকিয়া ১১০ ৪জি

প্রযুক্তি ডেক্সঃ   শক্তিশালী ব্যাটারি আর আকর্ষণীয় ফিচার সম্বলিত মুঠোফোন এনেছে বহুজাতিক টেলিযোগাযোগ কোম্পানি নকিয়া। মডেল ১১০ ৪জি।

দামও একেবারে সাধ্যের মধ্যেই। হলুদ, অ্যাকোয়া এবং কালো রঙে উপলব্ধ ফোনটির দাম ভারতে ২ হাজার ৭৯৯ রুপি। দেখতে আগের জমানার সাধারণ ফোনের মতো হলেও এতে থাকবে ৪জি কানেক্টিভিটি।

নকিয়ার নতুন এই ফোনটিতে থাকছে এইচডি ভয়েস কলিংয়ের সুবিধা। যার ফলে একেবারে স্পষ্টভাবে অপরপ্রান্তের মানুষের কথা শোনা যাবে। এছাড়া তারের সাহায্যে অথবা ওয়্যারলেসভাবেই শোনা যাবে এফএম রেডিও। সাথে রয়েছে ৩ দশমিক ৫ মিলিমিটার অডিয়ো জ্যাক, থ্রি ইন ওয়ান স্পিকার, ভিডিয়ো ও এমপিথ্রি প্লেয়ার এবং ৩২ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবেল স্টোরেজ।

১১০ ৪জি ফোনে রিডআউট অ্যাসিস্ট ফিচার আছে, যা কোনো মেসেজকে উচ্চস্বরে পড়ে শোনাতে পারে, ফলে বয়স্কদের জন্য এগুলো আদর্শ ফোন হিসেবে বিবেচিত হবে।

ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে আকর্ষণীয় চমক রয়েছে ফোনটিতে। ১ হাজার ২০ এমএএইচ ব্যাটারির ফোনটায় স্ট্যান্ডবাই অবস্থায় চার্জ থাকবে টানা ১৩ দিন। মিউজিক প্লেয়ারে গান চললে ব্যাটারি থাকবে ১৬ ঘণ্টা। আর ৪জি কলিং করা যাবে টানা ৫ ঘণ্টা। ফোনটিতে রয়েছে টর্চ এবং চার্জ দেওয়ার জন্য ইউএসবি পোর্ট।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

এক চার্জেই ২ সপ্তাহ চলবে নকিয়া ১১০ ৪জি

আপডেট সময় ০৭:৩৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১