ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘সুপার ড্যান্সার ফোর’ এ অ্যালিয়াকে নেওয়ার কথা বলেছেন

 তখন কারিশমা বলেন, ‘আমি নিজেও বলতে পারি না। এত বেশি অভিনেতা।’ তারপর একে একে নাম বলতে থাকেন। বলেন পৃথ্বিরাজ কাপুর, রাজ কাপুর, শাম্মী কাপুর, শশী কাপুরসহ কাপুর খান্দানের অনেকের নাম। বলেন তাঁর, কারিনা কাপুর ও রণবীর কাপুরের নামও।

এমনকি বলিউডে সদ্য অভিষেক হওয়া কাপুর পরিবারের কনিষ্ঠ সদস্য জাহান কাপুরের নামও উল্লেখ করেন। এই পরিবারে বউ বা অন্য সূত্রে আত্মীয় হয়ে আসা অনেকের নামও তিনি নেন। নাম বলতে বলতে একপর্যায়ে হাঁপিয়ে উঠে কারিশমা বলেন, ‘বাপরে, আরও চাও?

এ সময় অনুষ্ঠানের আরেক বিচারক নির্মাতা অনুরাগ বসু মজা করে বলেন, ‘আলিয়া ভাটকেও নিয়ে নাও।’ রণবীর আর আলিয়া যে প্রেম করছেন, তা কে না জানে! শুধু কি তা–ই। দুজনের বিয়ের খবরও যে শোনা যাচ্ছে উড়ো উড়ো। অনুরাগের প্রস্তাবের জবাবে কী আর বলবেন কারিশমা! একটু হেসে আঙুল দিয়ে মুখের ওপর জিপার টেনে দেওয়ার একটা ভঙ্গি করলেন। মানে, এ ব্যাপারে ‘নো কমেন্ট’।

সুপার ড্যান্সার ফোর’-এর এই পর্বে শিল্পী শেঠির বদলে অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কারিশমা কাপুর। মনে করা হচ্ছে, স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে পর্নোগ্রাফি মামলার কারণে শিল্পাকে ওই পর্বে আনা হয়নি।

ট্যাগস

‘সুপার ড্যান্সার ফোর’ এ অ্যালিয়াকে নেওয়ার কথা বলেছেন

আপডেট সময় ১২:৪৩:৫১ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১