ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

সামাজিক দূরত্ব বজায় রাখা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

প্রতীকী ছবি

গোপালগঞ্জ  প্রতিনিধি :  গোপালগঞ্জের মুকসুদপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করার কথা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সংর্ঘষে সুজন শেখ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহত যুবকের বাবা মজিবর শেখসহ ২ জন।

সোমবার (১৩ এপ্রিল) সকালে মুকসুদপুর উপজেলার পশ্চিম বাহাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পশ্চিম বাহাড়া গ্রামে মুন্সি ও মাতুব্বর বংশের মধ্যে আগে থেকেই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। রোববার এশার নামাজের সময় সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করাকে কেন্দ্র করে মজিবর শেখ ও মতি মাতুব্বরের মধ্যে কথা কাটাকাটি হয়।

এর জেরে সোমবার সকাল ৭টার দিকে দুই বংশের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংর্ঘষে লিপ্ত হয়। এসময় মুন্সি বংশের সমর্থক ও মজিবর শেখের ছেলে সুজন শেখ প্রতিপক্ষের আঘাতে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় নিহতের বাবা মজিবর শেখ ও তুষার শেখ আহত হন।

সহকারী পুলিশ সুপার (কাশিয়ানী-মুকসুদপুর সার্কেল)মো. আনোয়ার হোসেন ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে ফের যেন কোনো ঘটনা না ঘটে সেজন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় সবর সরদার নামে একজনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একইসঙ্গে দোষীদের গ্রেফতারের চেষ্টা এবং মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

সামাজিক দূরত্ব বজায় রাখা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

আপডেট সময় ০১:৫৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০