ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান

জাপানের পশ্চিমাঞ্চলের চুগোকু অঞ্চলে মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ঘটনায় সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ)।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স, এএফপি, জাপান টাইমসসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ১৮ মিনিটে শিমানে প্রিফেকচারে ভূমিকম্পটি আঘাত হানে।তবে কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮।

জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর ইয়াসুগিতে জাপানের শিন্দো স্কেলে কম্পনের মাত্রা পাঁচের কিছুটা বেশি ছিল। এই স্তরে ভারী আসবাবপত্র পড়ে যেতে পারে এবং চালকদের স্টিয়ারিংয়ে সমস্যা হতে পারে।

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, একই অঞ্চলে ৪ দশমিক ৫, ৫ দশমিক ১, ৩ দশমিক ৮ এবং ৫ দশমিক ৪ মাত্রার ছোট ছোট ভূমিকম্প আঘাত হেনেছে, সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।

ইউটিলিটি কোম্পানি চুগোকু ইলেকট্রিকের বরাত দিয়ে সম্প্রচারক এনএইচকে জানিয়েছে, সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত শিমানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অপারেটর জেআর ওয়েস্ট জানিয়েছেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিনকানসেন বুলেট ট্রেন নেটওয়ার্কের কিছু অংশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ভূমিকম্পের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

উল্লেখ্য, জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। ফুকুশিমার ২০১১ সালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর দীর্ঘদিন বন্ধ থাকার পর ডিসেম্বর ২০২৪ থেকে ইউনিটটি পুনরায় চালু করা হয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান

আপডেট সময় ১২:১৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬