ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

নভেম্বরে ওমরা শেষে দেশে ফিরবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওমরাহ পালনের উদ্দেশ্যে সপরিবারে সৌদি আরব যাচ্ছেন। আগামী ২০ অথবা ২১ নভেম্বর তার সৌদি আরব যাত্রার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দলের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর।

রোববার (২৬ অক্টোবর) গণমাধ্যমকে তিনি বলেন, ‘তারেক রহমান ওমরাহ শেষে ফের লন্ডনে ফিরে যাবেন। সেখান থেকে নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের শুরুতে ঢাকায় ফেরার পরিকল্পনা করছেন তিনি।’

তার দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে একটি বিশেষ নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। ফজলে এলাহী আকবর বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে এই কমিটি কাজ করবে এবং সরকারি নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করবে।’

তিনি আরও জানান, দেশে ফেরার পর তারেক রহমান গুলশান-২ অ্যাভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে অবস্থান করবেন।

প্রসঙ্গত, ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এরপর থেকেই তিনি লন্ডনে অবস্থান করছেন এবং ২০১৬ সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

নভেম্বরে ওমরা শেষে দেশে ফিরবেন তারেক রহমান

আপডেট সময় ০১:৩১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫