ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ধর্ষণ মামলায় ক্রিকেটার তোফায়েলের বিরুদ্ধে চার্জশিট দাখিল

‎বিয়ের প্রলোভন দেখিয়ে রাজধানীর গুলশানের একটি হোটেলে এক তরুণী ধর্ষণের মামলায় ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

‎‎মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই মো. সামিউল ইসলাম গত ৩০ নভেম্বর আদালতে এ চার্জশিট দাখিল করেছে। যা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জানা গেছে।

‎‎তোফায়েল আহমেদ রায়হান পেস বোলিং অলরাউন্ডার। তিনি বাংলাদেশের ‘এ’ দলের খেলোয়াড়।

‎‎চার্জশিটে বলা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে আসামি তোফায়েল একাধিকবার ভূক্তভোগী তরুণীকে বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষণ করেছেন। ‎‎আগামী ৩০ ডিসেম্বর মামলার চার্জশিট আদালতে উপস্থাপন করা হবে।

‎‎মামলার বিবরণ থেকে জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে তোফায়েলের সঙ্গে ভুক্তভোগী তরুণীর ফেসবুকে পরিচয় হয়। এরপর থেকে তারা ফেসবুক ম্যাসেঞ্জারে কথা বলতেন। এক পর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলে তোফায়েল ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দেন। তবে তরুণী রাজি না হলে তাকে বিয়ের জন্য ফুঁসলিয়ে প্রেমের প্রস্তাবে রাজি করেন।

এক পর্যায়ে গত ৩১ জানুয়ারি তাকে স্ত্রী পরিচয়ে গুলশানের একটি হোটেলে নিয়ে যায়। সেখানে নিয়ে তোফায়েল তাকে ধর্ষণ করেন। তখন তাকে অল্প কিছু দিনের মধ্যে বিয়ে করবেন বলে আশ্বস্ত করেন।পরবর্তীতে বিভিন্ন সময়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন। ওই তরুণী তাকে বিয়ের কথা বললে তোফায়েল বিয়ে করতে অস্বীকৃতি জানান।

‎এ ঘটনায় গত বছর ১ অগাস্ট ওই তরুণী বাদী হয়ে গুলশান থানায় ধর্ষণ মামলা করেন।

‎মামলার পর গত ২৪ সেপ্টেম্বর আসামি তোফায়েলকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। তবে জামিনের মেয়াদ শেষ হলেও তিনি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেননি।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ধর্ষণ মামলায় ক্রিকেটার তোফায়েলের বিরুদ্ধে চার্জশিট দাখিল

আপডেট সময় ০১:৪১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫