ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে র‌্যাব সদস্যের স্ত্রীকে হত্যা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চুরি করতে গিয়ে লিপি খাতুন (৩৫) নামের এক গৃহবধূকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে উপজেলার শিমলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ওই গৃহবধূ কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর এলাকার মহর উদ্দিনের স্ত্রী। তার স্বামী ঢাকার মোহাম্মদপুর র‌্যাব-২ এ কর্মরত আছেন।গৃহবধূ উপজেলার শিমলা বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে গৃহবধূ লিপি খাতুন তার মেয়েকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। আজ বৃহস্পতিবার ভোরের দিকে চোর ঘরের গ্রিল কেটে ঘরে ঢুকে পড়ে। এ সময় চোরকে চিনে ফেলায় গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে।

আজ সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সরিষাবাড়ী থানার ওসি মো. বাচ্চু মিয়া বলেন, ‘শ্বাসরোধে ওই গৃহবধূকে হত্যা করে, নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় চোর। গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্যে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরর প্রস্তুতিও চলছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে র‌্যাব সদস্যের স্ত্রীকে হত্যা

আপডেট সময় ০১:২৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫