ঢাকা ১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর ধামইরহাটে ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার আটক

নওগাঁর ধামইরহাটে ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার আটক করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে উপজেলার পূর্ব বাজার এলাকার সোনালী ব্যাংকের সামনে থেকে সারবোঝাই একটি ট্রাক আটকে কৃষি বিভাগের সহযোগিতায় তা থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানান, বিএডিসি ডিলার মেসার্স সরকার ট্রেডার্সের মালিক লিপি রানী সরকার নওগাঁ বিএডিসি গুদাম থেকে বিকেলে সারগুলো নিয়ে রাতে ধামইরহাট এলাকায় আনেন। তবে সারগুলোর বৈধ গন্তব্য ও বিতরণপত্র দেখাতে না পারায় জনতার সন্দেহ আরও বেড়ে যায়। পরে এলাকাবাসী ট্রাকটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা পুলিশ ও কৃষি বিভাগকে খবর দেন। পরে ধামইরহাট থানা পুলিশ ও উপজেলা কৃষি বিভাগ ঘটনাস্থলে গিয়ে সার, ট্রাক ও চালককে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ধামইরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের বলেন, ‘সারগুলো থানায় জমা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ডিলারের লাইসেন্স বাতিলসহ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

ধামইরহাট থানার ওসি মো. মোখলেছুর রহমান বলেন, ‘ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগস

সর্বাধিক পঠিত

নওগাঁর ধামইরহাটে ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার আটক

আপডেট সময় ০১:৫৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫