ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বিয়ে ও তালাকের ডিজিটাল নিবন্ধন বাধ্যতামূলক করে হাই কোর্টের রায়

বিয়ে ও তালাক সংক্রান্ত জালিয়াতি রোধে ঐতিহাসিক রায় দিয়েছে হাই কোর্ট। এখন থেকে বিয়ে ও তালাকের নিবন্ধন ডিজিটাল পদ্ধতিতে করা বাধ্যতামূলক। বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের বেঞ্চ এ সংক্রান্ত রিটের চূড়ান্ত শুনানি শেষে এই রায় ঘোষণা করেন।

আদালতের রায়ে বলা হয়েছে, বর্তমানে প্রচলিত এনালগ বা ম্যানুয়াল ব্যবস্থায় তথ্য যাচাই করা কঠিন, ফলে পারিবারিক স্থিতিশীলতা নষ্ট হচ্ছে এবং অনেক ক্ষেত্রে সন্তানের বৈধতা নিয়ে আইনি জটিলতা সৃষ্টি হচ্ছে। আদালত সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়ে পর্যবেক্ষণ দেয় যে, কার্যকর ডিজিটাল ডাটাবেস না থাকায় নাগরিকদের সম্মান ও মানবিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।

রিটকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান জানান, রায়ে দ্রুততম সময়ের মধ্যে একটি কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেস তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে নাগরিকরা, বিশেষ করে নারীরা সহজেই বিয়ের তথ্য যাচাই করতে পারবেন এবং প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন। আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা বাস্তবায়ন করে দ্রুত কমপ্লায়েন্স রিপোর্ট দাখিল করতে বলেছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বিয়ে ও তালাকের ডিজিটাল নিবন্ধন বাধ্যতামূলক করে হাই কোর্টের রায়

আপডেট সময় ০৩:০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫