ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সিরাজগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ১০

ইসলামী জলসা থেকে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদর আংশিক) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলমের ওপর হামলার অভিযোগ উঠেছে।

হামলার প্রতিবাদে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা জামায়াতের নেতাকর্মীরা সিরাজগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা জামায়াত কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কাজীপুর উপজেলার সোনামুখী বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনামুখী বাজার এলাকায় একটি ইসলামী জলসায় অংশ নেন মাওলানা শাহীনুর আলম ও তার সমর্থকরা। জলসা শেষে রাত সাড়ে ১১টার দিকে বাড়ি ফেরার পথে সোনামুখী বাজার এলাকায় পৌঁছালে তার গাড়িবহরে বিএনপির লোকজন লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়। হামলাকারীদের হাত থেকে প্রার্থীকে বাঁচাতে গিয়ে জামায়াতের অন্তত ১০–১২ জন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে সোনামুখী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম, কর্মী ওমর ফারুক ও আব্দুল আওয়ালকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাজিপুর থানার ওসি শাহ এনায়েতুর রহমান বলেন, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। আজ (মঙ্গলবার) দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সিরাজগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ১০

আপডেট সময় ০৩:৩০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫