ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পাবনায় পাওনা টাকা না পেয়ে যুবককে রাস্তায় ফেলে গাড়িচাপায় হত্যা

পাবনার ঈশ্বরদীতে পাওনা টাকা না পেয়ে আজাদ হোসেন (৩৩) নামের এক যুবককে রাস্তায় ফেলে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার পাকশী ইউনিয়নের চররুপপুর জিগাতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আজাদ রাজশাহীর বাঘা উপজেলার জোতখা মুন্সি বাজার এলাকার মো. আলী আজমের ছেলে। তিনি ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের চররুপপুর জিগাতলা এলাকায় দ্বিতীয় স্ত্রী বর্ষা খাতুনের বাবা বিল্লাল হোসেনের বাড়িতে থাকতেন।

শ্বশুরবাড়ি থেকেই আজাদ ঈশ্বরদী ইপিজেডের জাপানিদের মালিকানাধীন নাকানো ইন্টারন্যাশনাল কম্পানি লিমিটেডে শ্রমিক হিসেবে কাজ করতেন।
আজাদের স্ত্রী বর্ষা খাতুন জানান, পূর্বপরিচয়ের সূত্র ধরে তার স্বামী আজাদ হোসেন ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের মানিকনগর বালুরখাদ এলাকার অটোচালক রনির কাছ থেকে প্রায় তিন মাস আগে ১৫ হাজার টাকা ধার নেন। এই টাকা সঠিক সময়ে ফেরত না দেওয়ায় বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে ঝামেলা চলছিল।

তিনি বলেন, ‘আজ সকালে পাবনা-পাকশী বগামিয়া রোডের চররুপুপর জিগাতলা মোড়ে আমরা দাঁড়িয়ে ছিলেন।

এই সময় আমাদের দেখতে পেয়ে রনি অটো থামিয়ে আমার স্বামী আজাদের থেকে ধারের টাকা ফেরত চান। আমার স্বামী কিছুদিন পরে টাকা ফেরত দেবেন বলে জানালে তাদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায় আমার স্বামীকে ধাক্কা দিয়ে রাস্তার ওপর ফেলে দেন। এরপর আমার স্বামীর দেহের ওপর দিয়ে অটো চালিয়ে প্রায় বেশ কিছুদূর টেনেহিঁচড়ে নিয়ে যান।

এই সময় তার চিৎকারের লোকজন চলে এলে অটো নিয়ে রনি পালিয়ে যান।’ ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, এটি পরিকল্পিতভাবে হত্যা। নিহত আজাদ হোসেনের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের বাবা আলী আজম বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন। আইনগত পরবর্তী পদক্ষেপ গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পাবনায় পাওনা টাকা না পেয়ে যুবককে রাস্তায় ফেলে গাড়িচাপায় হত্যা

আপডেট সময় ০৫:১৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫