ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চট্টগ্রামে অটোরিকশাকে বাসের চাপা, ভাই-বোনসহ নিহত ৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদরে পূরবী বাসের চাপায় দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। নিহত দুই শিক্ষার্থী আপন ভাই-বোন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের বাসটি একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক শিক্ষার্থী ও রিকশাচালক নিহত হন। অপর শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

নিহতরা হলেন- ওয়াকার উদ্দীন আদিল (১২) ও তার বড় বোন সপ্তম শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা রিজভী (১৫)। এছাড়া নিহত রিকশাচালকের নাম রুহুল আমিন (৪৫)।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সুবরঞ্জন চাকমা জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও সহকারী পলাতক রয়েছে।

এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে। তারা অভিযোগ করেন, সড়কপথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন মর্মান্তিক দুর্ঘটনা বারবার ঘটছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চট্টগ্রামে অটোরিকশাকে বাসের চাপা, ভাই-বোনসহ নিহত ৩

আপডেট সময় ০১:০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫