ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

আর্জেন্টিনার হারে মেসির স্ত্রীর ‘হৃদয়ভাঙা’ পোস্ট

আর্জেন্টিনার কট্টর নিন্দুকও হয়তো এমন কিছু ভাবেনি। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে উড়তে থাকা মেসি-ডি মারিয়াদের মাটিতে নামিয়ে আনল র‌্যাংকিংয়ে যোজন যোজন পিছিয়ে থাকা সৌদি আরব। টুর্নামেন্টের হট ফেবারিট আর্জেন্টিনাকে হারিয়ে আসরের প্রথম অঘটনের জন্ম দিল গ্রিন ফ্যালকনরা।

সেই সঙ্গে মেসিদের বিশ্বকাপ স্বপ্ন বলতে গেলে শুরুতেই দুমড়েমুচড়ে দিল মধ্যপ্রাচ্যের দলটি।

এদিকে, আর্জেন্টিনার এমন হারে বিষাদের ছায়া ভর করেছে মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোরও। আলবিসেলেস্তেদের সমর্থন জানাতে সন্তানদের নিয়ে চলে গিয়েছিলেন মাঠে। লুসাইলের গ্যালারিতে বসে দেখলেন নিজের প্রিয়তম মানুষটির হতাশামাখা মুখ। অথচ চারদিকে ছিল উৎসবের প্রস্তুতি। মঞ্চ ছিল প্রস্তুত। কিন্তু বিধাতা এদিন লিখে রেখেছিলেন অন্য গল্প। যে গল্পে আকাশি-সাদাদের কেবলই দুঃখ বাড়িয়েছে।

স্টেডিয়ামে বসে আর্জেন্টিনার এমন ভরাডুবি মেনে নিতে পারেননি রোকুজ্জো। তার শেয়ার করা একটি ছবিতে দেখা গেছে, জুনিয়র মেসিরাও স্তব্ধ হয়ে বসে আছেন।

ম্যাচ চলাকালে এবং শেষে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে একের পর এক পোস্ট দিয়ে হতাশা প্রকাশ করতেও ভুললেন না।

সবশেষ যে পোস্টটি করেছেন সেখানে মেসির হতাশামাখা কয়েকটি ছবি জুড়ে দিয়ে হৃদয়ভাঙার ইমোজি দিয়েছেন ক্যাপশনে। তবে হতাশা ঘিরে ধরলেও খরকুটোর মতো আশার প্রদীপটা আকড়ে ধরতে চাইছেন যেন। আরেকটি পোস্টে মেসির স্ত্রী রোকুজ্জো লিখেছেন, ‘আমরা তোমার সঙ্গেই আছি।’

মেসি নামক ফুটবলের এক মহাতারকা ক্যারিয়ারের সম্ভাব্য সব ট্রফিতেই চুমু খেয়েছেন। তবে অপূর্ণতা কেবল বিশ্বকাপে। এবার নিজের শেষ বিশ্বকাপ খেলতে নেমে সেটির আক্ষেপ ঘুচবে এমন প্রত্যাশা ছিল সবার। তবে শুরুতেই ধাক্কা খেল সে স্বপ্ন।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

আর্জেন্টিনার হারে মেসির স্ত্রীর ‘হৃদয়ভাঙা’ পোস্ট

আপডেট সময় ০৭:২৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২