ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নেত্রকোণায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

নেত্রকোণার মোহনগঞ্জে অস্বাভাবিকভাবে ঝুলন্ত অবস্থায় রুবেল মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের লাশ গাছে ঝুলন্ত থাকলেও পা দুটি হাঁটু পর্যন্ত মাটিতে লাগানো ছিলো।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বরান্তর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। রুবেল মিয়া পাবনা জেলার আমিনপুর উপজেলার সাগরকান্দি গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শ্বশুর বাড়ি মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামে বসবাস করছিলেন।রুবেল মিয়ার ১০ বছর বয়সী একটি ছেলে ও ৫ বছর বয়সী এক মেয়ে রয়েছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয়দের ধারণা এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনেক বছর ধরে উপজেলার বরান্তর গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করেন রুবেল। মঙ্গলবার ভোরে বাড়ির পেছনে একটি গাছে রুবেলের ঝুলন্ত লাশ দেখতে পান তার শাশুড়ি হুসনা আক্তার। বিষয়টি তিনি বাড়ির লোকজন ও প্রতিবেশীদের জানান। রুবেলের লাশ গলায় দড়ি লাগানো অবস্থায় গাছে ঝুলানো ছিল, আর পা দুটি মাটিতে লাগানো ভাঁজ করা ছিল।এতে স্থানীয়রা এটিকে হত্যা বলে ধারণা করছেন। পরে খবর পেয়ে দুপুরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি আমিনুল ইসলাম বলেন, ‘পাবনায় রুবেলের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। এদিকে রুবেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।ময়নাতদন্তের রিপোর্টে বিস্তারিত জানা যাবে।

’ওসি আরো বলেন, ‘ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। তবে ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা করা হচ্ছে।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নেত্রকোণায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:২০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫