ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মেসিদের ভারত সফরের খবর জানাল আর্জেন্টিনা ফুটবল

গত কয়েদিন ধরেই শোনা যাচ্ছিল, প্রীতি ম্যাচ খেলতে ভারতে আসছে আর্জেন্টিনা দল। এবার আনুষ্ঠানিকভাবে এই খবর জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আগামী নভেম্বরে ফিফা প্রীতি ম্যাচ খেলতে ভারতের কেরালায় আসবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময় শনিবার ভোরে এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এএফএ জানায়, ‘লিওনেল স্কালোনির তত্ত্বাবধানে ২০২৫ সালের বাকি সময়ে আর দুটি সময়ে ফিফা প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা জাতীয় দল। প্রথমটি হবে অক্টোবর মাসের ৬ থেকে ১৪ তারিখের মধ্যে, যুক্তরাষ্ট্রে (প্রতিপক্ষ ও শহর এখনও নির্ধারণ হয়নি)। দ্বিতীয়টি হবে নভেম্বরের ১০ থেকে ১৮ তারিখের মধ্যে অ্যাঙ্গোলার লুয়ান্ডা এবং ভারতের কেরালা শহরে (প্রতিপক্ষ নির্ধারণ হয়নি)।’

এর আগে কিছু জটিলতায় গত মে মাসে শঙ্কায় পড়ে গিয়েছিল আর্জেন্টিনা দলের ভারত সফর। তবে সব দূর করে তিন মাসের মধ্যেই ভারতে যাচ্ছে তারা। এর আগে ২০১১ সালে সবশেষ ভারত সফর করেছে আর্জেন্টিনা জাতীয় দল। সেবার কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে তারা ভেনেজুয়েলার মুখোমুখি হয়েছিল। আর্জেন্টিনা জাতীয় দলের পর ডিসেম্বরে তিন দিনের ব্যক্তিগত সফরে ভারতে আসার কথা রয়েছে মেসির।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মেসিদের ভারত সফরের খবর জানাল আর্জেন্টিনা ফুটবল

আপডেট সময় ০১:৩৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫