ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ফরিদপুরে ইজিবাইক চাপায় শিশু নিহত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে টিকা নিতে বাড়ি থেকে বের হয়ে ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় মিম আক্তার (৫) নামে এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার গুনবহা ইউনিয়নের উমরনগর গ্রামের রাজু শেখের মেয়ে।

রোববার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নদেরচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মিমের মামা মুন্নু আমিন জানান, মিম সকাল সাড়ে ১০টার দিকে মা ও দাদির সঙ্গে পাশের বাকি মাস্টারের বাড়িতে টিকা নেওয়ার জন্য বের হয়।

তারা নদেরচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি ইজিবাইক মিমকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাতেমা ইশরাত জাহান বলেন, শিশুটিকে জরুরি বিভাগে আনার পর আমরা তাকে মৃত অবস্থায় পাই।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ইজিবাইকটি শনাক্তে পুলিশের একটি টিম কাজ করছে। শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ফরিদপুরে ইজিবাইক চাপায় শিশু নিহত

আপডেট সময় ০৫:৫৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২