ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

নির্বাচন কমিশনের সভায় অংশ নেবে না জেএসডি

রাজনীতি ডেক্স : ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কোনো ত্রুটি-বিচ্যুতি আছে কি না এবং কীভাবে তা আরও উন্নত করা যায় সে বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) অনুষ্ঠিতব্য বৈঠকে অংশ নেবে না জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

সোমবার (২০ জুন) বিকেলে জেএসডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ইভিএম নিয়ে মঙ্গলবার (২১ জুন) রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভা করবে ইসি। ওই সভায় অংশগ্রহণের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জেএসডিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

জেএসডি জানায়, নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় অংশগ্রহণ করা অর্থহীন ও অপ্রয়োজনীয়। এ কারেণ জেএসডি এতে অংশ নেবে না।

জেএসডি মনে করে নির্বাচনে ইভিএম ব্যবহারের কোনো দাবি রাজনৈতিক দল বা জনগণের পক্ষ থেকে উত্থাপন করা হয়নি। ইভিএম নির্বাচনে জনগণের অভিপ্রায় প্রকাশের অন্তরায় এবং জনগণের ভোটাধিকার প্রয়োগে বাধা। জনগণ বিশ্বাস করে ইভিএম সরকারের ক্ষমতা ধরে রাখার ‘ডিজিটাল কারচুপির’ নির্ভরযোগ্য মেশিন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্বে প্রযুক্তির অধিকারী বিভিন্ন দেশ যেমন- যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, জার্মানি, মালয়েশিয়াসহ বহু দেশ যেখানে ইভিএম বর্জন করছে, সেখানে প্রযুক্তিগত দিক থেকে পিছিয়েপড়া বাংলাদেশ ইভিএম ব্যবহারের দিকে এগোচ্ছে, তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বাংলাদেশের নির্বাচনে ইভিএম ব্যবহার করা সমীচীন হবে না এবং জনগণ এই চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মেনেও নেবে না।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

নির্বাচন কমিশনের সভায় অংশ নেবে না জেএসডি

আপডেট সময় ০৫:২৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২