ঢাকা ১২:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অঞ্চলে ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় একদিনে আরও অন্তত ৭২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বুধবারের এই হামলার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ হাজার ৬০০-এর বেশি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় বহু পরিবারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। পশ্চিম গাজার বাস্তুচ্যুত পরিবারদের তাঁবুতে গোলাবর্ষণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া বহুতল আবাসিক ভবন ও হাসপাতাল সংলগ্ন এলাকায় ড্রোন হামলায় আরও কয়েকজন বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে বিমান হামলায় একজন নিহত হয়েছেন, দক্ষিণ গাজার খান ইউনিসে চারজন মারা গেছেন, এর মধ্যে দুজন শিশু। দেইর আল-বালাহ শহরের ড্রোন হামলায় এক শিশুর মৃত্যু হয়েছে এবং অনেকে আহত হয়েছেন।

বার্তাসংস্থা আনাদোলু জানায়, পুরো গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নাগরিকদের জীবন বিপন্ন এবং উপত্যকায় খাদ্য সংকট ও দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি গাজায় ইসরায়েলের অভিযানের জন্য আন্তর্জাতিক বিচার আদালতেও গণহত্যার মামলা চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় ০১:৩৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫