ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চেয়ারম্যান প্রার্থী নিহত, আহত ১০

পাবনা প্রতিনিধি:  পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে স্বতন্ত্র প্রার্থী ইয়াছিন আলী নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন আরও ১০ জন।

শনিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টার সময় উপজেলার ভাঁড়ারা চারাবটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম (অপরাধ) বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইয়াছিন আলী সদর উপজেলার ভাঁড়ারা গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি আরেক স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদের চাচাতো ভাই।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা নিয়ে নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খান ও স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহামুদ খানের সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

এ সময় উভয়পক্ষের বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তি দুজনের অবস্থা অশঙ্কাজনক হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। রাজশাহী নেওয়ার পথে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াছিন আলী মারা যান।

এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম (অপরাধ) জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। থানায় এ পর্যন্ত কেউ অভিযোগ দাখিল করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চেয়ারম্যান প্রার্থী নিহত, আহত ১০

আপডেট সময় ০৩:৫৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১