ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সন্তান ভূমিষ্টের পর মারা গেলেন মা!

সিলেট প্রতিনিধি : করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সিলেটের বিশ্বনাথে আবদুস সাত্তার (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৮টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃদ্ধের বাড়ি উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের দ্বিপবন্ধ বিলপার গ্রামে।

এদিকে, সন্তান জন্ম দেয়ার চার দিনের মাথায় গেল গত ১৬ জুলাই করোনায় মারা যান রাবেয়া বেগম নামের ওই বৃদ্ধের ভাতিজি। সিলেটে আইসিউ বেড না থাকায়, সংকটাপন্ন অবস্থায় ঢাকা নেয়ার পথে হবিগঞ্জ এলাকায় মারা যান তিনি।

সরকারি তথ্যমতে, আবদুস সাত্তারসহ উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৭ জন হলেও, প্রকৃত পক্ষে সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে অর্ধশতের উপরে মানুষ মারা গেছেন বলে জানা গেছে।

আবদুস সাত্তার’র ভাইপো পল্লী চিকিৎসক আলী হোসেন জানান, প্রথমে প্রচন্ড জ্বর ও সর্দি দেখা দেয় তার চাচা আবদুস সাত্তারের। এক পর্যায়ে শ্বাসকষ্ট শুরু হলে তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। ওখানে নমুনা দেয়া হলে পরের শুক্রবার করোনা পজেটিভ রিপোর্ট আসে তার।

ওসমানীতে আইসিউ বেড খালি না থাকায়, সাধারণ বেডে দীর্ঘ ১৬ দিন চিকিৎসাধীন থেকে আজ সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এর আগে সন্তান ভূমিষ্টের পর তার ভাতিজি রাবেয়া বেগমও করোনায় পজেটিভ হয়ে মারা যান।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সন্তান ভূমিষ্টের পর মারা গেলেন মা!

আপডেট সময় ০২:২১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১