ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

সাতক্ষীরায় ট্রলার ডুবির ঘটনায় ৩ জন নিখোঁজ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরের কুড়িকাউনিয়ায় ঘূর্ণিঝড় আম্পানে বেড়িবাঁধ ভেঙে সৃষ্ট খালে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারটিতে থাকা ১২ জনের মধ্যে নয়জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও তিনজন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভোর ৬টায় বেড়িবাঁধ মেরামতের কাজে যাওয়ার সময় ভাটার টানে ঘোলের মুখে পড়ে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। শ্রমিকরা হলেন- বাবুর আলী, শফিকুল ও আজিজ। তারা শ্রীউলা এলাকার বাসিন্দা। এছাড়া ট্রলার ডুবির ঘটনায় আহত একজনকে জায়গির মহল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা আলফাজ হোসেন জানান, বাঁধের কাজে যাওয়ার জন্য খাল পার হওয়ার সময় স্রোতের তোড়ে ট্রলারটি ডুবে যায়। এখনো তিনজন নিখোঁজ রয়েছে। ভাটার সময় হওয়ায় তারা মূল নদীর দিকে ভেসে গেসে।

ট্রলার চালক নুর ইসলাম জানান, ১২ জন শ্রমিক নিয়ে পার হওয়ার সময় ঘোলের মুখে পড়ে ট্রলারটি ডুবে যায়। দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো তিনজন নিখোঁজ আছে। ট্রলারটি নদীতে পাতা জালে আটকা পড়ায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী জানান, নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, ঘূর্ণিঝড় আম্পানে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে কুড়িকাউনিয়ায় বিশালাকৃতির খাল তৈরি হয়েছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ

সাতক্ষীরায় ট্রলার ডুবির ঘটনায় ৩ জন নিখোঁজ

আপডেট সময় ০২:০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১