ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

পৃথিবীতে বিচারহীনতার সবচেয়ে বড় উদাহরণ ফিলিস্তিন: শায়খ আহমাদুল্লাহ

আল-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ইসলামী চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ বলেছেন, ফিলিস্তিন হচ্ছে বর্তমান পৃথিবীর বিচারহীনতার সবচেয়ে বড় উদাহরণ। সেখানে মানুষ হত্যা যেন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে, খাদ্য ও ওষুধের সংকটে অসংখ্য মানুষ মৃত্যুর প্রহর গুনছে। মানব ইতিহাসে এমন নিষ্ঠুরতা আর কখনও দেখা যায়নি বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (১০ সেপ্টেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের হিড়িক চলছে। ধর্মীয় সংঘাত, যুদ্ধের নামে গণহত্যাও রয়েছে সংকটের তালিকায়। পৃথিবীতে বিচারহীনতার সবচেয়ে বড় উদাহরণ ফিলিস্তিন। সেখানে মানুষ হত্যা যেন স্বাভাবিক হয়ে গেছে। সেখানকার মানুষ না খেয়ে মৃত্যুর প্রহর গুনছে। কুড়ে কুড়ে একটি জনপদের মানুষদের শেষ করে দেয়া হচ্ছে। সেখানকার তাণ্ডব গোটা পৃথিবীর মানুষ বসে বসে দেখছে।

তিনি বলেন, মোহাম্মদ (সা.) যে জীবনাদর্শ রেখে গেছেন তা দিয়ে এ সকল সংকট কাটানো সম্ভব। মহাগ্রন্থ আল-কুরআনে অসংখ্যবার ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠায় বারবার মানবজাতিকে আল্লাহ তায়ালা সতর্ক করেছেন। রাসুল (সা.)-কেও ন্যায়বিচার প্রতিষ্ঠা থেকে সরানোর জন্য নানাবিধ অপচেষ্টা করা হয়েছিল। আজ রাসুল (সা.)-এর জীবন দর্শন নিয়ে আমরা গর্ব করি, আলোচনা করি, কিন্তু বাস্তব জীবনে আমরা তা বাস্তবায়ন করি না। এর চাইতে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না।

সীরাতুন নবী উদযাপন কমিটির আহ্বায়ক ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। বিভিন্ন বিভাগের শিক্ষক ও হাজারো শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলেন।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

পৃথিবীতে বিচারহীনতার সবচেয়ে বড় উদাহরণ ফিলিস্তিন: শায়খ আহমাদুল্লাহ

আপডেট সময় ০৫:২৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫