ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বগুড়ায় পোল্ট্রি ফার্মের লিফট ছিঁড়ে দুই শ্রমিক নিহত

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকায় তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৭তলা পোল্ট্রি ফার্মের লিফট ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতরা হলেন, পঞ্চগড় জেলা সদরের সাইফুল ইসলামের ছেলে রশিদুল ইসলাম (১৯) ও একই জেলার বোদা থানার কামারমারিয়া গ্রামের ফাগুন দেবদাসের ছেলে নারায়ন দেবদাস (২৫)।

পোল্ট্রি ফার্মের ইনচার্জ আলমগীর হোসেন জানান, ৭তলা ভবনের প্রতিটি তলায় পোল্ট্রি ফার্ম রয়েছে। লিফটের মাধ্যমে প্রতিনিয়ত মুরগির খাবার পৌঁছানো হয়।

বুধবার ভোর সোয়া ৬টার দিকে নারায়ণ দেবনাথ ও রশিদুল ইসলাম নামে দুই শ্রমিক ৫০ কেজি ওজনের ৬ বস্তা খাবার নিয়ে লিফ্ট দিয়ে উপরে উঠছিলেন। ৬তলায় পৌঁছা মাত্র হঠাৎ করে লিফটের ওয়ার (মোটা তার) ছিঁড়ে নিচে পড়ে যায়।

এ সময় একজন মাথায় গুরুতর আঘাত পান। অপরজন শরীরের বিভিন্ন স্থানে আঘাতের পাশাপাশি এক পা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, অব্যবস্থাপনা আর অসর্তকতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এর আগেও দুইবার দুর্ঘটনা ঘটেছে। কিন্তু সেসময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

লিফটের ক্যাবল পুরাতন ও দুর্বল ছিল। তাছাড়া লিফটের ধারণক্ষমতার বাইরে মালামাল বহন করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা দরকার।

তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজার মোস্তফা জামান জানান, এর আগে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। দুর্ঘটনাবসত এই ঘটনা ঘটেছে। তাছাড়া ওই লিফট দিয়ে শুধু মুরগির খাবারের বস্তা ওঠানোর কথা। কোনো শ্রমিকের ওঠার কথা না।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বগুড়ায় পোল্ট্রি ফার্মের লিফট ছিঁড়ে দুই শ্রমিক নিহত

আপডেট সময় ০৫:৪০:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১