ঢাকা ০১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

মোস্তাফিজের পাঁচ বলেই এক ওভার!

ক্রীড়া ডেস্ক: মানুষ মাত্রই ভুল। কেউই ভুলের উর্ধ্বে নয়। তবে ক্রিকেট কিংবা যে কোনো খেলাধুলায় আম্পায়ার বা ম্যাচ পরিচালকদের ভুল নিয়ে আলোচনা সবসময়ই হয় বেশি।

তেমনই এক ঘটনা ঘটল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে। মোস্তাফিজের রহমানের একটি ওভারে পাঁচ বল করিয়েছেন আম্পায়ার গাজী সোহেল। এক বল বাকি থাকতেই তিনি দিয়েছেন ওভারের সংকেত।

ঘটনা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংসের ৪০তম ওভারের। মাত্র ১২০ রানে ৯ উইকেট হারিয়ে ধুঁকছিল ক্যারিবীয়রা। তাদের শেষ উইকেট তুলে নেয়ার চেষ্টায় বোলিংয়ে আসেন মোস্তাফিজ।

সেই ওভারের প্রথম দুই বলে কোনো রান নিতে পারেননি পাওয়েল। তৃতীয় বলটি নো করে বসেন দ্য ফিজ, ফ্রি-হিট পায় ওয়েস্ট ইন্ডিজ।

কিন্তু ফ্রি-হিট বলটি কাজে লাগাতে পারেননি পাওয়েল। এতে অবশ্য সমস্যা হয়নি। কেননা সেই ডেলিভারিটি আবার কোমর উচ্চতার নো করেন মোস্তাফিজ।

ফলে আরও একটি ফ্রি-হিট পায় ক্যারিবীয়রা। এবার ২ রান নেন পাওয়েল। ফলে প্রথম তিন বলে আসে ৪ রান। এরপর বাকি থাকার কথা তিন বল। কিন্তু মোস্তাফিজ ২ বল করতেই ওভার শেষের ঘোষণা দেন আম্পায়ার। সে দুই বল ছিল ডট।

তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে দ্বন্দ্বে পড়ে যান সবাই। ওভার শেষ হওয়ার আগেই কেন চলে গেলেন মোস্তাফিজ? প্রেসবক্সে উপস্থিত স্কোরাররাও নিশ্চিত করেছেন, সে ওভারে পাঁচটি বলই করেছেন মোস্তাফিজ।

স্কোরারদের ধারণা, ভুল করে পাঁচ বলে ওভার দিয়ে ফেলেছেন আম্পায়ার গাজী সোহেল। যেহেতু বাইরে থেকে বলে আম্পায়ারের এই ভুল শোধরানোর সুযোগ নেই, তাই পাঁচ বলেই শেষ করতে হয়েছে ওভারটি।

অবশ্য এমন পাঁচ বলে ওভারের ঘটনা এটাই প্রথম নয়। ২০১২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া কমনওয়েলথ সিরিজে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে পাঁচ বলে ওভার দিয়েছিলেন আম্পায়ার সাইমন ফ্রাই।

অ্যাডিলেডে সেদিন ভারতের ইনিংসের ৩৮তম ওভারটি করছিলেন মালিঙ্গা। তিনি পাঁচ বল করতেই ওভারের ঘোষণা দেন আম্পায়ার ফ্রাই।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

মোস্তাফিজের পাঁচ বলেই এক ওভার!

আপডেট সময় ০৮:২১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১