ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পুকুরে ডুবে এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন।
২৮ জুলাই (মঙ্গলবার) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত অর্ণব সাহা বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অর্ণব সাহা বন্ধুদের সাথে কবি কাজী নজরুল ইসলাম হল-সংলগ্ন পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। খবর পেয়ে অন্যান্য শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় ২০ মিনিট চেষ্টার পর তাকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে থাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর শাহরিয়ার রিমন বলেন,” আমরা হলে নিজের কক্ষে অবস্থান করছিলাম। সবার চিৎকার শুনে ঘটনাস্থলে যাই। সেখানে যাওয়ার কিছুক্ষণ পর খোঁজাখুঁজি শেষে তার দেহ হলের পুকুর থেকে তুলতে দেখি।”

উদ্ধার পরবর্তী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে তাৎক্ষণিক চিকিৎসা শেষে তাকে দ্রুত চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, মৃত অর্ণব সাহার বাড়ি ফেনী জেলায়। রাতেই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় ১২:৪০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬