ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পদ নিয়ে মারামারি না করে জনগনের মৌলিক চাহিদা নিশ্চিত করুন; জ্যোতি

  • ক্রীড়া ডেস্ক:
  • আপডেট সময় ১১:৩৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • 64

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি

বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে। পরিবর্তনের প্রত্যাশায় দেশজুড়ে তৈরি হয়েছে নতুন আশা। এমন সময় দেশের মানুষের মৌলিক চাহিদা ও বাস্তব সমস্যা নিয়ে সরব হয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

বুধবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি রাজনীতি নয়, সাধারণ মানুষের নিত্যদিনের কষ্টের কথাই তুলে ধরেন। জায়গা-পদ নিয়ে প্রতিযোগিতা বা দ্বন্দ্বের চেয়ে জনগণের প্রকৃত সেবা ও দেশের কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

জ্যোতি লিখেছেন, ‘এতো জায়গা-পদ নিয়ে কাড়াকাড়ি /মারামরি কেন? জনগণের সেবার জন্য, দেশের কল্যাণের জন্য? কিন্তু আদতে আমরা আছি কেমন? আমরা দেশের মানুষ অনেক বোকা। খালি আমাদের বেসিক প্রয়োজনগুলা নিশ্চিত করে দেন, আমরা কোনো প্রশ্নই তুলবোনা। যেমন শিক্ষা, চিকিৎসা, সড়ক ব্যবস্থা, দ্রব্যমূল্য হাতের লাগালে রাখা সিম্পল হিসাব!’

জ্যোতি আরও লিখেছেন, ‘একটা ১৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ৫ হাজারেও বেশি রোগী, আছে কিছু সংখ্যক নার্স, হাতে গোনা ডাক্তার… তাইলে কেমনে পাবে চিকিৎসা? মাথা ব্যথা আছে? নাই। যে রাস্তা দিয়ে আমরা চলচল করি, (দূরপাল্লার কিছু রাস্তা ছাড়া) মনে হয় সুস্থ সবল মানুষ অসুস্থ্ হয়ে যাবে। বয়স্ক, অসুস্থ্, গর্ভবতী মা- ওদের যে কি অবস্থা হয় আল্লাহ জানেন, এইটা নিয়ে কথা বলেন না!’

সবশেষে জ্যোতি বলেন, ‘আমরা দেশের মানুষ সত্যিই অনেক বোকা। আমরা সহজে খুশি হয়ে যাই। আমাদের জন্য অনেক অনেক কিছু করা লাগবেনা। আমাদের দৈনন্দিন জিনিসগুলা ঠিক করে দেন, বাকি যা করতে মন চায় করেন না। কে প্রশ্ন করতে যায়?’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পদ নিয়ে মারামারি না করে জনগনের মৌলিক চাহিদা নিশ্চিত করুন; জ্যোতি

আপডেট সময় ১১:৩৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬