ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার Logo কুমিল্লায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন Logo পুলিশ আস্থা ও আত্বমর্যাদার বাহিনী হবে- প্রধানমন্ত্রী তারেক রহমান Logo নওগাঁয় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার সমাপনী ও পুরুস্কার বিতরণ

নাজমুলকে সরিয়ে দিল বিসিবি, দায়িত্ব নিলেন বুলবুল

Zajira News

ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্যের জেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলে দায়িত্ব পেয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক বিবৃতিতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বিসিবি।

বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, সাম্প্রতিক ঘটনাবলি পর্যালোচনা করে বিসিবি সভাপতি তাৎক্ষণিকভাবে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বিসিবি সংবিধানের ৩১ অনুচ্ছেদের অধীনে বিসিবি সভাপতির উপর ন্যস্ত কর্তৃত্ব অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বোর্ডের অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

এর আগে নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের জেরে সব ধরনের ক্রিকেট বর্জনের সিদ্ধান্ত নেয় দেশের ক্রিকেটাররা। সংবাদ সম্মেলনে পদত্যাগের দাবিতে নিজেদের অনড় অবস্থানের কথা জানান। এ বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বিসিবির আনুষ্ঠানিক ঘোষণাও চেয়েছেন তারা।

এর কিছুক্ষণ পরই বিসিবি পরিচালক নাজমুলকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু

নাজমুলকে সরিয়ে দিল বিসিবি, দায়িত্ব নিলেন বুলবুল

আপডেট সময় ০৫:৫৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্যের জেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলে দায়িত্ব পেয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক বিবৃতিতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বিসিবি।

বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, সাম্প্রতিক ঘটনাবলি পর্যালোচনা করে বিসিবি সভাপতি তাৎক্ষণিকভাবে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বিসিবি সংবিধানের ৩১ অনুচ্ছেদের অধীনে বিসিবি সভাপতির উপর ন্যস্ত কর্তৃত্ব অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বোর্ডের অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

এর আগে নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের জেরে সব ধরনের ক্রিকেট বর্জনের সিদ্ধান্ত নেয় দেশের ক্রিকেটাররা। সংবাদ সম্মেলনে পদত্যাগের দাবিতে নিজেদের অনড় অবস্থানের কথা জানান। এ বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বিসিবির আনুষ্ঠানিক ঘোষণাও চেয়েছেন তারা।

এর কিছুক্ষণ পরই বিসিবি পরিচালক নাজমুলকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছে।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home4/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481

Fatal error: [snuffleupagus][disabled_function] Aborted execution on call of the function 'curl_setopt', because its argument '$option' content (81) matched the rule 'Please don't turn CURLOPT_SSL_VERIFYHOST off.' in /home4/visionnewstoday/public_html/wp-includes/Requests/src/Transport/Curl.php on line 193