ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের মেয়েদের

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ। বাছাইপর্বের উদ্বোধনী দিনে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা।

কাঠমান্ডুতে আগে ব্যাটিং করে শারমিন আক্তার সুপ্তার ৩৯ বলে ৬৭ রানের ঝড় ও শেষ দিকে সোবহানা মোস্তারির ৩২ (২৯ বল) এবং স্বর্ণা আক্তারের অপরাজিত ১৬ রানে (১২ বল) নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। পরে নাহিদা আক্তার-রিতু মনি-রাবেয়া খানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯ উইকেটে ১৩৭ রানে আটকে যায় যুক্তরাষ্ট্র।

অবশ্য শারমিন সুপ্তা ব্যাটিংয়ে নামার আগে বাংলাদেশকে ঝড়ো সূচনা এনে দেন ওপেনার দিলারা আক্তার। ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে দিলারা যখন আউট হলেন, বাংলাদেশের স্কোরবোর্ডে ২৬ রান। এর মধ্যে ৮ বলে ৪ চারে একাই ১৭ রান নিয়েছেন দিলারা।

আরেক ওপেনার জুরাইরিয়া ফেরদৌস কিছুটা রয়েসয়ে খেলেছেন। তবে তিনে নামা শারমিন সুপ্তা শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। তাতে পাওয়ার প্লে-র ৬ ওভারেই ৫৪ রান পায় বাংলাদেশ।

ইনিংসের অষ্টম ওভারে দলকে ৬২ রানে রেখে বিদায় নেন ১৭ রান (২৩ বল) করা জুরাইরিয়া। চারে নামা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (২) উইকেটে থিতু হওয়ার আগেই বিদায় নিয়েছেন। কিছুটা চাপে পড়লেও শারমিন সুপ্তা-সোবহানা মোস্তারির চতুর্থ উইকেট জুটির ৪৫ বলে ৬৩ রানের সুবাদে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় বাংলাদেশ।

দলকে ১২৯ রানে রেখে বিদায় নেন ২৯ বলে ২ চার ১ ছক্কায় ৩২ রান করা সোবহানা। আর ইনিংসের ৮ বল বাকি থাকতে আউট হন ৩৯ বলে ৮ চার ১ ছক্কায় ৬৩ রান করা শারমিন সুপ্তা। শেষ দিকে স্বর্ণার অপরাজিত ১৬ ও রাবেয়ার ৬* রানে দেড়শ পেরিয়ে যায় বাংলাদেশ।

১৬০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুই পেয়েছিল যুক্তরাষ্ট্র। উদ্বোধনী জুটিতে ৪২ রান পায় দলটি। তবে ইনিংসের সপ্তম ওভারে ওপেনার দিশা ধিংরাকে বোল্ড করে জুটি ভাঙেন রাবেয়া খান। ২০ বছর বয়সী এ লেগ স্পিনার পরে আরও দুটি উইকেট নিয়েছেন।

তবে এ ম্যাচে বাংলাদেশের সেরা বোলার ছিলেন নাহিদা আক্তার। ৪ ওভারে ২৪ রানে ৪ উইকেট নিয়ে যুক্তরাষ্ট্রের মিডল অর্ডারকে একাই ধসিয়ে দিয়েছেন তিনি। সমান ২৪ রানে ৩ উইকেট নিয়ে টপ অর্ডারকে বিপর্যস্ত করেছেন রিতু মনি। তাতে বাছাইপর্ব জয় দিয়েই শুরু হলো বাংলাদেশ।

সাত দলের এ বাছাইপর্বে বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। ওই গ্রুপে বাংলাদেশের সঙ্গী হিসেবে আছে যুক্তরাষ্ট্র ও পাপুয়া নিউগিনি। আর ‘বি’ গ্রুপে আছে থাইল্যান্ড, নেপাল, নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে।

আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে হবে বিশ্বকাপের মূল পর্ব। ৮টি দল আগেই জায়গা নিশ্চিত করেছে। নেপালে চলমান এ বাছাইপর্ব থেকে চূড়ান্ত পর্বের টিকিট পাবে আরও ৪টি দল।

ট্যাগস

আপডেট সময় ০২:২০:১৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481