ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

‘ব্রেইন স্ট্রোক’ করেছেন নাসিম

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

স্টাফ রিপোর্টারঃ   হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় অবস্থার অবনতি হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।

শুক্রবার (৫ জুন) সকালে তার অবস্থার অবনতি হয়।

মোহাম্মদ নাসিমে ছেলে তানভীর শাকিল জয় বলেন, ‘সব ঠিক হয়ে গিয়েছিল, আব্বুর অবস্থা ভালোর দিকে ছিল। আজ সকালে হঠাৎ করে ব্রেইন স্ট্রোক করেছে, এখন অপারেশন চলছে।’

বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন জয়।

জ্বর-কাশিসহ করোনাভাইরাসের লক্ষণ নিয়ে গত ১ জুন দুপুরে ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন নাসিম।

সেখানেই করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। রাতে ওই পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে। তার পরের তিন দিন পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও শুক্রবার সকালে নতুন জটিলতা তৈরি হয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিমকে শুক্রবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার কথা থাকলেও অবস্থার অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি বলে জানান আওয়ামী লীগের এক নেতা।

১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে নিহত জাতীয় চার নেতার একজন শহীদ এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের ১৯৯৬-২০০১ সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

‘ব্রেইন স্ট্রোক’ করেছেন নাসিম

আপডেট সময় ১১:৪৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০