ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চীনকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ করোনাভাইরাসের বিস্তার মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার চীনা দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, চিঠিতে করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে চীনের পক্ষ থেকে টেস্ট কিট, মাস্ক, পিপিই ও থার্মোমিটার দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনা প্রেসিডেন্টের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পাশাপাশি করোনা মোকাবিলায় চিকিৎসা সামগ্রী দেয়ায় জ্যাক মা ফাউন্ডেশন ও আলিবাবাকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চিঠিতে করোনাভাইরাস মোকাবিলায় চীনের সফলতার অভিজ্ঞতা বাংলাদেশ ও বিশ্বের সামনে উদাহরণ হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বিশ্বে করোনাভাইরাস প্রতিরোধে চীনের প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন শেখ হাসিনা।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথম শনাক্ত হয় প্রাণঘাতী করোনাভাইরাস। দেশটিতে ভয়াবহ তাণ্ডব চালালেও তা ভালোভাবেই মোকাবিলা করেছে চীন। এদিকে এ ভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ১৫ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। প্রাণ গেছে ৮৯ হাজারের বেশি মানুষের। বাংলাদেশ এখন পর্যন্ত ৩৩০ জন আক্রান্ত হয়েছে আর ২১ জনের মৃত্যু হয়েছে এ ভাইরাসে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চীনকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৮:১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০