ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo রংপুরে ঘর থেকে স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার Logo বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নওগাঁর মহাদেবপুরে দোয়া মাহফিল Logo নওগাঁয় ব্যবসায়ীর মাথায় আঘাত করে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেলো দুর্বৃত্তরা Logo নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তা জরাজীর্ণ হাজারো মানুষের ভোগান্তি Logo তারেক রহমানের দেশে ফিরতে বাধা কোথায়? Logo নওগাঁয় বিয়ে বাড়ীর খাবার খেয়ে ১ জনের মৃত্যু অসুস্থ ২০ Logo  নওগাঁ-২ আসনে জামায়াত প্রার্থী এনামুল হকের মোটর সাইকেল শোডাউন Logo জয়পুরহাটে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo নওগাঁর মান্দায় এম এ মতীনের বিশাল মোটর সাইকেল শোভা যাত্রা-লিফলেট বিতরণ   Logo নওগাঁয় এক লাখ টাকা চাঁদা না পেয়ে আমচাষীর ৩৫০ গাছ কেটে দিল সন্ত্রাসীরা

এক মৃত ব্যক্তির সংস্পর্শে আক্রান্ত ২৩ জন

আন্তর্জাতিক ডেস্কঃ  করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৮ মার্চ পাঞ্জাবে মারা গেছেন এক ব্যক্তি। ওই রাজ্যে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৩৩ জন। বলা হচ্ছে এই ৩৩ জনের মধ্যে ২৩ জনই মৃত ওই ব্যক্তির সংস্পর্শে আক্রান্ত হয়েছেন। 

মৃত ৭০ বছরের ওই বৃদ্ধ গুরুদুয়ারার কর্মী। তিনি ইতালি ও জার্মানি সফর শেষে ৬ মার্চ দেশে ফিরেছিলেন। তার সঙ্গে ছিলেন পাশের গ্রামের দুই সঙ্গী। কোয়ারেন্টিনের নিয়মের তোয়াক্কা না করে এই ব্যক্তি অনেকের সঙ্গেই মিলিত হন। দিল্লি থেকে তিনি গাড়িতে করে পাঞ্জাবে আসেন।

এরপর ৮ থেকে ১০ মার্চ পর্যন্ত আনন্দপুর এক অনুষ্ঠানে যোগ দেন তি‌নি। তারপর শহিদ ভগৎ সিংহ নগর জেলায় নিজের বাড়িতে ফেরেন।

ওই ব্যক্তি প্রায় একশ’ জনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। পরে তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। মনে করা হচ্ছে, তিনি ও তার দুই সঙ্গী ১৫টি গ্রামে যান।

ওই ব্যক্তির পরিবারে ১৪ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তার নাতি ও নাতনি বহু মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও জানা গেছে।

এখন সরকারি কর্মীরা গ্রাম থেকে গ্রামে গিয়ে প্রতিটি গ্রামবাসীকে জিজ্ঞাসলাবাদ করছেন। বোঝার চেষ্টা করছেন পরিস্থিতি। মৃত ব্যক্তি ও তার দুই সঙ্গীর অবহেলার কারণে সংক্রমণ ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে।

ভারতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৭৬৪ জন। মারা গেছেন ৩৭ জন।

ট্যাগস

রংপুরে ঘর থেকে স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার

এক মৃত ব্যক্তির সংস্পর্শে আক্রান্ত ২৩ জন

আপডেট সময় ০৫:১৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃ  করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৮ মার্চ পাঞ্জাবে মারা গেছেন এক ব্যক্তি। ওই রাজ্যে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৩৩ জন। বলা হচ্ছে এই ৩৩ জনের মধ্যে ২৩ জনই মৃত ওই ব্যক্তির সংস্পর্শে আক্রান্ত হয়েছেন। 

মৃত ৭০ বছরের ওই বৃদ্ধ গুরুদুয়ারার কর্মী। তিনি ইতালি ও জার্মানি সফর শেষে ৬ মার্চ দেশে ফিরেছিলেন। তার সঙ্গে ছিলেন পাশের গ্রামের দুই সঙ্গী। কোয়ারেন্টিনের নিয়মের তোয়াক্কা না করে এই ব্যক্তি অনেকের সঙ্গেই মিলিত হন। দিল্লি থেকে তিনি গাড়িতে করে পাঞ্জাবে আসেন।

এরপর ৮ থেকে ১০ মার্চ পর্যন্ত আনন্দপুর এক অনুষ্ঠানে যোগ দেন তি‌নি। তারপর শহিদ ভগৎ সিংহ নগর জেলায় নিজের বাড়িতে ফেরেন।

ওই ব্যক্তি প্রায় একশ’ জনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। পরে তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। মনে করা হচ্ছে, তিনি ও তার দুই সঙ্গী ১৫টি গ্রামে যান।

ওই ব্যক্তির পরিবারে ১৪ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তার নাতি ও নাতনি বহু মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও জানা গেছে।

এখন সরকারি কর্মীরা গ্রাম থেকে গ্রামে গিয়ে প্রতিটি গ্রামবাসীকে জিজ্ঞাসলাবাদ করছেন। বোঝার চেষ্টা করছেন পরিস্থিতি। মৃত ব্যক্তি ও তার দুই সঙ্গীর অবহেলার কারণে সংক্রমণ ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে।

ভারতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৭৬৪ জন। মারা গেছেন ৩৭ জন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471