ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

ব্যাংক লেনদেনের সময় কমে আসবে

অর্থনীতি ডেস্কঃ  করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্যাংক লেনদেনের সূচিতে পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে ঠিক কবে থেকে তা কার্যকর হবে, তা এখনো ঠিক হয়নি।

নতুন সময় অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত টাকা জমা ও উত্তোলন করা যাবে। আর ব্যাংক খোলা থাকবে দুপুর দেড়টা পর্যন্ত। আজ মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন দেবে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, সরকারি অফিস বন্ধ হয়ে যাওয়ায় ব্যাংক লেনদেনের সময় কমিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই তা প্রজ্ঞাপন দিয়ে কার্যকর করা হবে।

করোনা ভাইরাসের কারণে ব্যাংকগুলোতে নগদ উত্তোলন ছাড়া অন্য সব ক্ষেত্রে চাপ নেই বললেই চলে। এ কারণে ব্যাংকগুলো শুরু থেকেই এ দাবি জানিয়ে আসছিল। ব্যাংকগুলো নিজ উদ্যোগে কর্মী কমিয়ে এনেছে। বেশির ভাগ ব্যাংকেই কর্মীদের দুই ভাগে ভাগ করে অফিস করতে বলা হয়েছে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

ব্যাংক লেনদেনের সময় কমে আসবে

আপডেট সময় ১২:২৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০