ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

যশোরে মূল্য তালিকা প্রদর্শন না করায় পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

যশোর প্রতিনিধি: করোনা ইস্যুকে কাজে লাগিয়ে বেশি মূল্যে পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় যশোরের পাঁচটি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ দুপুরে শহরের চৌরাস্তা, বড়বাজার, এইচএমএম রোড এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনাকালে এ জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব। তিনি জানান, মূল্য তালিকা প্রদর্শন না করা ও পেঁয়াজের ক্রয় রশিদের সাথে বিক্রয়ের তথ্য যাচাই করে গড়মিল পাওয়ায় সুমা এন্টারপ্রাইজকে আট হাজার টাকা, সুমন সাহা স্টোরকে দুই হাজার টাকা, মেসার্স আব্দুল গণি স্টোরকে তিন হাজার টাকা, হালিম স্টোরকে পাঁচ হাজার টাকা ও জামাল স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

পাঁচ প্রতিষ্ঠান থেকে মোট ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান চলাকালে দোকান মালিকদেরকে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে সর্বদা প্রদর্শন করার নির্দেশনা দেয়া হয়।

পরে উপস্থিত জনসাধারণের মাঝে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর লিফলেট বিতরণ করা হয় এবং সকলকে ভোক্তা-অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ করা হয়।

তদারকি অভিযানে আরও উপস্থিত ছিলেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যশোরের সদস্য আব্দুর রকিব সরদার ও কোতয়ালি থানা ও সদর পুলিশ ফাঁড়ির একটি টিম।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

যশোরে মূল্য তালিকা প্রদর্শন না করায় পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় ০৫:৪৪:১০ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০